রিকশায় উঠে রিকশা মামারে জিজ্ঞেস করলাম মামা নতুন বছরে তোমার রেজুলিউশন কি?
সে আমাকে উলটো জিজ্ঞেস করল রেজুলিউশন কি মামা?
নাহ! বুঝছি, বেশি জ্ঞ্যান যাহির হয়ে যাচ্ছে।
পরিচিত এক বাদাম মামাকে জিজ্ঞেস করলাম মামা তোমার নতুন বছরে প্রতিজ্ঞা কি?
বলল, "কিছু টাকা জমাইছি মামা, ছোট ছেলেডারে আবার স্কুলে দেব।"
আসতে পথে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম নতুন বছরে তার প্রতিজ্ঞা। সে আমার দিকে কটমট করে তাকায়ে বলল, "বাস চালোনের সময় কারো লগে কথা কমু না।"
আমি ঢোক গিলে ভাবলাম, আমাকে গরমের ছ্যাকা দিলে কি হবে সে নিজেতো ভাল প্রতিজ্ঞা করেছে। তাই সই।
কুষ্টিয়া নেমে পরিচিত মুদি দোকানে জিজ্ঞেস করলাম মামা নতুন বছরে প্রতিজ্ঞা কি তোমার, দাম নিয়ে আর ভেজাল করবো না মামা, দেখি আল্লাহ মালিক।
ভাবলাম যাক শুভ বুদ্ধি হলে ভাল এই আল্লাহ মালিকের ভয়ে।
ওহ, সেই রিক্সা ওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম নতুন বছরের প্রতিজ্ঞা। সে কি বলেছিল জানেন?
গরমের দিনে মাথায় ছাতি ব্যাবহারর করব।
এই সব ছোট ছোট উদ্যোগ নিয়েই আমাদের বড় উদ্যোগ। আমরাই পারি *দনে থাকা এই দেশটাকে ভাল করতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


