somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্ষেপ

২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১)
মানব জন্ম নিয়ে আমার কোন আক্ষেপ ছিলনা। সঞ্জিবের ছিল। সঞ্জিব রায় আমার শৈশবের একমাত্র বন্ধু যাকে পেয়েছিলাম কোন এক দুপুর বেলা আমাদের বাড়ির বড় আম গাছটাতে। চিৎকার করে মাকে ডাকতে যাবো এমন সময় তার চোখে আমার চোখ আটকে গেল। সেই চোখে কি ছিল বলতে পারিনা তবে আমি থেমে গেলাম আর সে দ্রæত নেমে এলো গাছ থেকে। গাছ থেকে নেমেই সে দৌড়াতে শুরু করলো। কোন কিছু না ভেবে আমিও তার পিছু নিলাম। কিছুদুর দৌড়ানোর পর আমরা নিজেদের আবিষ্কার করলাম কালীগঙ্গার তীরে, হাপাচ্ছি।

-কি ভাবছিস?
সে এই বলে শুরু করেছিল সেদিন।
-তোদের আম গাছ নেই?
আমি জিজ্ঞেস করি।
-আছে। পৃথিবীর সমস্ত আম গাছ, লিচু গাছই আমার। ওই দেখ!
সে কিছুটা উত্তেজিত হয়ে নদীর ওপারের একটা আম বাগানের দিকে নির্দেশ করলো।
-ওইটাও আমার!
-তাহলে লুকিয়ে লুকিয়ে নিচ্ছিল কেন?
-আমার এভাবেই ভাল লাগে। কেমন এক রোমাঞ্চ লাগে! চল ওপারের ওই বাগান টা থেকে ঢু মেরে আসি। যাবি?
-না। মা বকবে।
-আরে মায়েদের কাজই হচ্ছে বকবে, আবার আদর করবে।

এই বলে সে নদীতে ঝাঁপিয়ে পরে। আমিও মোহাচ্ছন্নের মত তার পিছু নেই।

এভাবেই সঞ্জিব রায় আমার বন্ধু হয়ে গেল। আমরা সুযোগ পেলেই নদীর পাড়টাতে গিয়ে বসতাম দুইজন। জলের ঢেউ দেখতাম। পানিকৌড়, বেলে হাঁসের ডুবোডুবি দেখতাম। কাঁশবন দেখতাম। ঝিনুকের পেট খুলে মুক্তো খুঁজে দেখতাম। বেলে মাটির ভেজা গন্ধ আমাদের নাকে লাগত। জেলেরা জাল শুকাতে দিতে সেখানে। জালের ফুটোয় চোখ রেখে আকাশকে গোল করে দেখতাম। আরো কতকিছুই দেখতাম অথবা কতকিছুই দেখিনি আমরা সেদিন!

আমরা মেয়েদেরও দেখতাম। ওরা ঘন্টার পর ঘন্টা কি অদ্ভুত ধৈর্য নিয়ে গায়ে সাবান মাখতো! ভেজা কাপড়ে তারা যখন হেঁটে ফিরত কলসী কাঁখে আমাদের চোখ ঢুকে যেত তাদের পেছনে, বুকে। একটা শিরশিরে ভাব অনুভূত হতো শরীরে। আমি জানতাম না ওতে পাপ হয় কিনা।

-এই আমাদের পাপ হবে না?
সঞ্জিবকে জিজ্ঞেস করি।
-কেন?
-এই যে লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখছি, খারাপ চিন্তা করছি।
-পাপ বলে কিছু হয়না। আমি পাপ-পূণ্যে বিশ্বাস করিনা।
সঞ্জিবের কন্ঠ হঠাৎ গাম্ভীর্যপূর্ণ হয়ে যায়। সে বলতে থাকে।
-বলতে পারিস? কোন পাপে আমার বাবা নেই! আমার দিদি বেশ্যা? আমার মা অন্ধ? আর কোন পূণ্যে আমাকে এই বয়সে দুমুঠো ভাতের জন্য সারাদিন কাঠমিস্ত্রির কাজ করতে হয়?

কোন পূণ্যে আমি জন্ম নিয়েছি বল? আমাকে জিজ্ঞেস করে জন্ম দেয়া হয়েছে? কেউ কি জানতে চেয়েছে আমি এইসব পাপ পূণ্যের ধকল সইতে পারব কিনা? আমার এসব ভাল লাগে কিনা?

আমার এগুলো ভাল লাগে না রিদু। আমার খেলতে ভাল লাগে, আমার উড়তে ভালো লাগে। আমার গাছ দেখতে ভাল লাগে। আমার পুকুর দেখতে ভাল লাগে। আমার পালাতে ভাল লাগে। তাই তো পালাই। দেখিস একদিন এমন কোথাও পালিয়ে যাবো কেউ আর আমাকে খুঁজে পাবেনা কোনদিন।

২)
সেদিনের পর থেকে সঞ্জিব কেমন যেন গাছেদের মত চুপচাপ হয়ে যায়। আগের মত আমাদের আর দেখা হয়না। একসময় আমাদের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। ওদের বাড়িতে গিয়ে জানতে পারি, কাউকে না বলে কোথায় যেন চলে গ্যাছে। সেই প্রথম বার আমার ভেতরে একটা দুঃখ আর অভিমানের ঝড় বয়ে গিয়েছিল। তুই আমাকেও বলে গেলি না?

এভাবে আমার শৈশব পেরিয়ে গেল। সঞ্জিবের সাথে আমার আর কোনদিন দেখা হয়নি। আমি শহরে পড়তে এলাম। পড়াশোনা শেষে ভাল একটা চাকরি পেলাম। একটা বিয়েও করলাম। দুটো বাচ্চা হলো। চাকুরী, বউ, বাচ্চা, পরিবার নিয়ে লুডো খেলতে খেলতে বয়স বার্ধক্যে এসে ঠেকল। একসময় মরেও গেলাম।

মানব জন্ম নিয়ে আমার কোন আক্ষেপ ছিলনা। সঞ্জিবের ছিল। তাইতো সে ভর দুপুরে পেরেছিল ঘর ছেড়ে পালাতে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×