somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামুষ

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নামুষের মৃত্যুর পর মারাত্মক বিপাকে পড়েছে গ্রামবাসী। নামুষের বন্ধু করিম বললো,

-জানাযা পড়িয়ে কবরস্থ করাই ঠিক হবে, শত হলেও মুসলমানের পোলা।

-না। ওকে কোনদিন নামাজ পড়তে দেখেছে কেউ? তাছাড়া শুনেছি সে ঘোরতর অবিশ্বাসী ছিল।

নামাজ পড়তে পড়তে কপালে কালচে দাগ ফেলে দেওয়া কামাল থামিয়ে দিল করিমকে।

-তাহলে ওকে পোড়ানো হোক। খরচাপাতির ব্যাপারটা আমিই দেখবো। ভগবানের আশীর্বাদে আমার অনেক...

নেপাল হরকারকে ইশারায় থামতে বললেন হরি মন্ডল। সামান্য উত্তেজিত দেখালো তাকে। বললেন,

-ভেবেছেন কি মশাই? সামান্য সম্পত্তির গরমে এইভাবে অধম্ম করবেন? মুসলমানের পোলারে চিতায় উঠাবেন? ছি ছি।

ঠিক এমন সময় উদ্ভ্রান্তের মতো এক পাগল ওই ঝটলার মধ্যে ঢুকে পড়ে চিল্লাতে শুরু করে দিলো।

-তোরা সবাই মরবি! হে হে মরবি সবাই! লাশ কই? লাশ খাবো। লাশ দে।

কোন অঘটনের আশংকায় আগেই যুবকেরা পাগলটাকে সরিয়ে দিল। কিন্তু এ পাগল তো যে সে পাগল নয়! সে যুবকদের হাত ছাড়িয়ে সোজা চলে গেল লাশের কাছে। গিয়েই একঝটকায় ছিড়ে নিল লাশের হাত। তারপর সত্যিসত্যি খাওয়া শুরু করে দিল। আর মুখে বলতে লাগলো,

-সবাই মরবি! লাশ খাবো। হে হে।

এমন ভয়ংকর দৃশ্য দেখে কয়েকজন অজ্ঞান হয়ে গেল
সাথে সাথে। শিশুরা শুরু করে দিল কান্না। গ্রামের প্রভাবশালীদের মধ্য থেকে একজন পাগলটাকে দ্রুত সরানোর হুকুম দিলেন যুবকদের।

অবশেষে লাশখেকো পাগলটাকে বেঁধে ফেলা হলো বড় জামগাছটার সাথে। জটলা বেড়েই চলেছে। পুরো গ্রাম, গ্রামের মানুষ হেলে পড়েছে যেন নামুষের বাপ বৃদ্ধ হাতেম আলীর বাড়ি।

হাতেম আলীর একটাই ছেলে। চাষী হাতেম স্বপ্ন দেখেছিলেন ছেলে পড়াশোনা করে একদিন মানুষ হবে। তাইতো ছেলেকে জমিজমা বিক্রি করে পড়াশোনা শেষ করিয়েছিলেন। কিন্তু ছেলেটা! মানুষ না হয়ে হলো অবিশ্বাসী! তাইতো দিনদুপুরে কারা যেন তার একমাত্র সন্তানকে মেরে ফেলে রেখে গেছে তারই বাড়ির উঠানে!
তারপর এসেছিল পুলিশ। দুইদিন পর থানা থেকে যখন হাতেম আলী নামুষকে নিয়ে ফিরলেন তখনই গ্রামবাসী হুমরি খেয়ে পড়েছে তার বাড়ি৷ সকাল থেকে চলছে বাহাস।

হাতেম আলী আর ধরে রাখতে পারলেন না নিজেকে। একটা বড়সড় দা নিয়ে এসে দাঁড়ালেন জটলার মাঝখানে। আর গর্জে উঠলেন।

-সব দূর হয়ে যা কুত্তার বাচ্চারা। নাহলে কেটে রেখে দেব আজ সবকটাকে। আমার ছেলেটাকে মেরে তোদের ধর্ম যাচাই হয়নি? এখন এসেছিস তার লাশের ধর্ম যাচাই করতে?

হাতেম আলীর রুদ্রমূর্তি দেখে ধীরে ধীরে কমে গেল ভীড়৷ এক পর্যায়ে সবাই চলে গেল। রয়ে গেল শুধু হাতেম আলী, আধেক নামুষ আর লাশখেকো পাগলটা। সহসা হাতেম আলীর মনে পড়লো নামুষ একদিন বলেছিল,

-আমার মৃত্যুর পর বিপাকে পড়ে যাবে সবাই। তুমি বিচলিত হইয়োনা বাবা। আর আমার লাশ নিয়ে চিন্তা করোনা। এক পাগল আসবে, ওকে আমার লাশটা খেতে দিও।

হাতেম আলী উঠে দাঁড়ালেন এবং ধীরেসুস্থে পাগলের বাঁধনটা খুলে দিলেন।


ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×