somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রিল চাই?

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




খুন করার অপরাধে একজন পুলিশ অফিসার আমাকে হাতেনাতে ধরে ফেললো। তারপর একটা রদ্দা মেরে বললো,

-তুই ওকে খুন করলি ক্যান?

আমি হেসে বললাম,

-স্যার আমি একজন সাহিত্যিক। আমাকে মারবেন না।

-একজন সাহিত্যিক হয়ে তুই খুন করলি কিভাবে?

-কেন স্যার সাহিত্যিকরা বুঝি হাগে না? তাদের ক্ষুধা লাগে না?

-হাগা আর ক্ষুধার সাথে খুন করার কি সম্পর্ক?

-স্যার ক্ষুধা পেলে তা মেটানোর জন্য তো খাবার লাগে নাকি? খেলেই তো হাগা পায়! আর খাবারের জন্য আমাদের লিখতে হয়। কিন্তু কি লিখবো স্যার?

-সাহিত্যিক তুই না আমি?

-আমি স্যার!

-তাহলে তুই কি লিখবি সেটা তুই ভালো জানিস! আমি জানলে তো আমিই সাহিত্যিক হতাম।

-একজন পাঠক হিসেবে বলুন না, স্যার! কি লিখবো?

-নদী-নালা, পশু-পাখি, প্রেম-কাম যা খুশি লিখ।

-লাভ নেই স্যার। পাঠক এসব চায়না। কিছু থ্রিল চাই স্যার। অন্য কিছু বলুন।

-তাহলে ধর্ম-অধর্ম, খুন-ধর্ষণ নিয়ে লিখ।

-তাই তো লিখার চেষ্টা করছি স্যার। কিন্তু আপনিই তো বাঁধা দিচ্ছেন!

-মানে?

-স্যার! ধর্মে-অধর্মে আমার আগ্রহ নেই। কাউকে ধর্ষণও করিনি কোনদিন। সম্ভবও না। আমি হিজড়া স্যার! খুলে দেখাবো? খুন নিয়ে লিখতে গেলে তো খুনের অভিজ্ঞতা থাকা লাগবে স্যার, তাইনা?

-কি বলছিস! খুন নিয়ে লিখতে গেলে খুন করতে হবে?

-হ্যাঁ স্যার! আমি একটা বাংলা মুভি দেখেছি। মুভিতে নায়ক বসতির মানুষজন সম্পর্কে জানার জন্য বসতিতে গিয়ে থাকা শুরু করে। এই জন্য স্যার নিজের পয়সাওয়ালা প্রেমিকাকেও ছেড়ে দেয়। আইডিয়াটা আমার ভাল লেগেছে স্যার! তাই একটা খুন করলাম। এখন আমার খুনের অভিজ্ঞতা আছে স্যার! এবার খুন নিয়ে আমি একটা রক্তহিম করা উপন্যাস লিখতে পারবো। সেই উপন্যাস পড়ে, পাঠকের ঘুম উড়ে যাবে আর ভাগ্য ভালো থাকলে ছাদ থেকে মাথা ঘুরে পড়েও যেতে পারে। আরেকটা খুন স্যার! উপন্যাসটা নিয়ে আমি কয়েকলাইন ভেবেও ফেলেছি ইতিমধ্যে। শোনাবো স্যার?

-তুই শুধুমাত্র লিখার জন্য একটা খুন করে দিলি?

-হ্যাঁ স্যার। সামনে সুযোগ পেলে আরো অনেকগুলো খুন করবার ইচ্ছা আছে।

-কিন্তু তার আগেই তোর ফাঁসির ব্যবস্থা করবো আমি। চল বেটা থানায়।

-সে আপনি পারবেন না স্যার।

-কেন পারবোনা?

-কারণ আমি যে খুন করেছি তার কোন প্রমাণ নেই। কোন প্রমাণ রেখে খুন করিনা আমি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুনটা সাজানো স্যার। এটা নিছক একটা কল্পনামাত্র!

-সে আমি বুঝিনা বাপু। আমার হাত থেকে কোন খুনী আজ পর্যন্ত মাফ পায়নি।

এই বলে অফিসার আমাকে বেধড়ক মারতে শুরু করে দিলো।

আমি হাতজোড় করে বললাম,

-থামুন স্যার। কেন এতো মারছেন স্যার? আপনিও তো আমার কল্পনা ব্যতীত আর কিছুইনা স্যার!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×