somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মষ্টি পাথর

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১)

আমার কাছে একটি মষ্টি পাথর আছে। পাথরটি চোখের সামনে ধরলেই সামনের মানুষটির আসল চেহারা ভেসে ওঠে। ঠিক এই মূহুর্তে আমার সামনে একজন গরু বসে আছে। চেহারা দেখে অবশ্য বোঝার উপায় নেই লোকটা একজন গরু। কেবল পাথরগুণেই ব্যাপারটা বোঝা গেল। লোকটা অদ্ভুত দৃষ্টি নিয়ে আমাকে দেখছে যেন বোঝার চেষ্টা করছে একটা পাগল চোখের সামনে এক টুকরো পাথর নিয়ে কি করবার চেষ্টা করছে!

আসলে আমি ওই পাথরটা দিয়ে অনেকদিন ধরে মানুষের আড়ালে একজন মানুষ খুঁজে বেড়াচ্ছিলাম। কোথাও মেলেনি আজ অব্দি। যেদিকেই তাকাই দেখি মানুষের আড়ালে একেকজন গরু, ছাগল, শুয়োর, কুকুর ইত্যাদি ইত্যাদি। এইসব দেখে আমার নেশাটা কেটে গেছে পুরোপুরি। আমি এখন মানুষ না খুঁজে গরু খুঁজি। গরুর মত উপকারী শান্তশিষ্ট প্রাণী আমার মতে পৃথিবীতে আর দুটি নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গরুগুলো দিয়ে আমি যা খুশি করিয়ে নিতে পারি কোন রকম বাধা বিপত্তি ছাড়াই।

লোকটি আমার দিকে এগিয়ে এলো। তার চোখেমুখে কৌতুহল আর উদ্বেগ।

-আপনি কে? এখানে কি করছেন? আপনি কি জানেন আমি কে? এখানে কি করছি? কোথা থেকে এসেছি আর কোথায় যাব?

প্রশ্নের পর প্রশ্নের জট পাকিয়ে ফেললো লোকটি। আমি কোন উত্তর দিলাম না।

-আপনি যেই হন না কেন, আপনি যাই করেন না কেন, আপনি যেখান থেকেই আসেন না কেন আর যেখানেই যান না কেন, আমি আপনার সর্বস্বত্ব কিনতে চাই। আপনার কি মত?

কথাটা বলতে গিয়ে মনে হলো গরুর আবার মতামত কি? গলায় রশি বেঁধে টেনে বাড়ি নিয়ে যাওয়া যাক। আমি লোকটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।

বাড়িতে নিয়ে তাকে কিছু ঘাস খেতে দিলাম। লোকটা কুই কুই করে লেজ নাড়িয়ে ঘাস খেতে লাগলো। আমি তাকে বললাম,

-যেহেতু আমি নিজেকে আপনার সর্বস্বত্বের মালিক মনে করছি সেহেতু আমি তাই। এবার কাজের কথায় যাওয়া যাক, শুধু ঘাস খেলে চলবে?

লোকটি মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করলো।

-আমি আপনাকে স্বাধীন করে দিলাম। এবার আপনি যেখানে খুশি যেতে পারেন। তবে আমার চারটি শর্ত আছে।

এক, আপনি যেখানেই যান আপনাকে মনে রাখতে হবে আমি আপনার মালিক, আমি আপনার সর্বস্বত্বের একমাত্র অধিকারী।

দুই, আপনি যদি কোনদিন কোথাও নিজের গরু চরিত্র ছাপিয়ে ভাল কিছু করতে পারেন তবে অবশ্যই সেটার কৃতিত্ব আমাকে দিতে হবে। কিভাবে দেবেন? জোরে জোরে উচ্চারণ করে তিনবার বলবেন, তানজিং ঠ্যাং ঠুং ঠেং (আমি) মহান, সকল কৃতিত্ব তানজিং ঠ্যাং ঠুং ঠেং এর।

তিন, যদি কখনো ইচ্ছা অনিচ্ছায় খারাপ কিছু করে বসেন তবে সেটার দায় কেবলমাত্র আপনারই।

চার, আপনি যদি তিনটি শর্ত যথাযথভাবে পালন করতে পারেন তাহলে একজন আদর্শ গরু হিসেবে আপনাকে কিছু গাভী উপহার দেব। আর যদি ব্যর্থ হন তাহলে আপনার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে, আপনাকে ঘাসের বদলে খেতে দেওয়া হবে বার্গার আর পানির বদলে পাবেন পেপসিকোলা।

২)

অনেকদিন পর।
আমার সেই মষ্টি পাথরটি আজ তার কার্যগুণ হারিয়েছে। সেটা চোখের সামনে নিয়ে যে দিকেই তাকাই দেখি কেবল গরু আর গরু।

ছবি : (ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×