স্বদেশ
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা স্বদেশ আমার
হেরিনু তার রুপের বাহার,
মুগ্ধ আমি,
মুগ্ধ দেখিয়া মাথার চুলে,
সীথির মতন নদী ছুটে চলে।
গোধুলি লগনে সিঁদুর যেন,
আবির ছড়ায় তার আঁচলে।
হেলিয়া দুলিয়া দুলে দুলে চলে
কত না গরুর গাড়ি
পারাপার করে বাঙালি বধু,
বাপের শ্বশুর বাড়ি।
ঐ দেখা যায় দুরে ,
সাদা কাঁশ সব ফুঠে ফুঠে আছে
নদীর ধারে ধারে।
তুলোর মতন সাদা কাশ গুলো
বাতাসে দুলছে মৃদু,
রাতে শুনি থেকে থেকে সেথা
শেয়ালের ডাক সুধু।
শীতের দিনে সকাল বেলা কি
বের হয়েছিলে কেউ?
দেখেছ কি মেঘের ন্যায়
কুয়াশা খেলিছে ঢেউ।
চৈত্রের রোদে, কাঠ ফেঠে যায়
ধুধু করে সব চরাঞ্চল,
শীতকালে সেথা এক হাটু পানি
বর্ষায় অথৈই জল।
আহা! কতনা মধুর রুপ
হেরিলে জুড়ায় হিয়া
কত্ত জাতের পাখ-পাখালি ,
আছে ফিঙে, শালিক টিয়া।
আহা কতনা মধুর রুপ,
রুপ দেখে কত কবি মনিষি
হয়ে গেছে নিশ্চুপ।
বাংলা আমার মাতৃভুমি
বাংলা আমার মা,
বাংলার মত এত প্রশান্তি
কোথাও পাব না।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন