somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি দোষ ছিল তাদের

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিনের ক্লান্তিময় কাজ সেরে গামছার মাথায় দু কেজি চাল আর একটা লাউ নিয়ে ঘরে ফিরছে কলিম শেখ ।
রাজমিস্ত্রির যোগালি সে। কাজ তেমন একটা পারে না সে। শুধু সিমেন্ট গুলাতে পারে আর আর ইট বহন করতে পারে।
হেড মিস্ত্রী তাকে প্রতদিনের কাজের বিনিময়ে ১৫০ টাকা দেন । এতেই সে খুশি।
তিন সদস্যের পরিবার তার সুন্দর ভাবে না চললেও দিন কেটে যায়।
এই টাকার জন্য প্রতিদিন তাকে ঘুম থেকে উঠে কাজে যেতে হয় খুব ভোরে।
তার সন্তানের সাথে কখনও দেখা হয়না তার। সকালে তাকে ঘুমে রেখেই কাজে যেতে হয়, আর ফিরতে হয় ঘুমানোর পর।
প্রতিদিনের মত আজও সে বাজার থেকে ফিরছে। মাথায় নানান চিন্তা। সামনে বৈশাখ মাস। ঘরে খুটি লাগাতে হবে, বাচ্চাটার জ্বর কয়েকদিন থেকে । পথ্য নিতে হবে। বৌয়ের পরনে ছেড়া শাড়ি। অথচ একদিন বাজার না করলে না খেয়ে থাকতে হয়। এসব করবে কি দিয়ে?
১৫০ টাকা মজুরি দিয়ে একসাথে এত অভাব পুরন করা সম্ভব না। বাজারে পন্যরে যা মুল্য।
সরকারি চাকুরেদের বেতন বাড়র বলে পর পর দু বার পন্যের দাম বাড়ল। একবার বাজেটের সময়, আরেকবার বেতনের সময়।
কিন্তু কলিমের মজুরি তো বাড়ল না। ওস্তাদ কইল , বাড়ামু নে চিন্তা করিস না। কলিম তো আর নিজের জন্য চিন্তা করে না্ শুধু বউটা আর বাচ্চাটা,,,,,,,,,,,
ভাবতে ভাবতে বাড়িতে পৌছে যায় সে। বউ জানায় বাচ্চাটার ভিষন জ্বর। কিছুই খায় নি সে। না খেয়েই ঘুমিয়েছে।
কাল ডাক্তার দেখাতে হবে।

কিন্তু ডাক্তার দেখাতে গেলে কাজে যাবে কিভাবে??
কাজে না গেলে টাকা পাবে কই?
গন্জের ডাক্তার রা ৩০০ টাকা করে ভিজিট নেয়। কিন্তু তার বেতন মাত্র ১৫০ টাকা দিনে,যা প্রতিদিন বাজার করতেই শেষ। সাত পাচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পরল সে।
কাজে গেল না আজ, হেডমিস্ত্রীর কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়ে ডাক্তার দেখিয়ে এল । এই ধার শোধ করতে দু জনের কাজ তাকে একাই করতে হব।
পরদিন কাজ থেকে ফিরে সে জানতে পারে জ্বর কমেনি বাচ্চটার।
কি করবে? টাকা তো শেষ।
কি করবে কলিম??
বাচ্চার জন্য কি করার আছে তার?
১৫০ টাকা বেতন দিনে, চালের কেজি ২২ টাকা তেল মরিচ পিয়াাজের মুল্য গগন চুিম্ব । ডাক্তারদের ফিস ও কম না, যদিও তারা বর্ধিত হারে বেতন পান। তবে তারাই কি মানুষ?? শুধু কি তাদের বাচার অধিকার আছে?? সরকারি চাকুরেরাই মানুষ?
নাকি শুধু তারাই ভোটার , আর আপামর বাংলার কৃষক,শ্রমিক,জেলে এরা কেউ নয়?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×