কোরআন কথা.........
১৭ ই মার্চ, ২০১০ ভোর ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে মানবজাতি! আমি তোমাদেরকে এক মানব ও মানবী থেকে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পর পরিচিত হও। প্রকৃতপক্ষে তোমাদের মাঝে ঐ ব্যক্তিই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি পরহেজগার/তাকওয়ার অধিকারী ।
(সুরা আল-হুজুরাত:১৩)
ব্যাখ্যা: ইসলাম কখনোই বংশগত আভিজাত্য, শিক্ষা, মেধা, ধনসম্পদ ইত্যাদিকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে গ্রহণ করে না। ইসলামে শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো তাকওয়া বা খোদাভীতি। ইসলামের এই আভিজাত্যের দরজা সবার জন্য উন্মুক্ত। তা সে ছোট-বড়, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত যেই হোক না কেন। এই শ্রেষ্ঠত্ব যে কেউ অর্জন করতে পারে, এমনকি সমাজের সবচেয়ে কম মর্যাদাবিশিষ্ট মানুষটিও। এ ক্ষেত্রে বংশ, শিক্ষা, মেধা বা ধনসম্পদ কোন বাধা নয়। তাকওয়া বা খোদাভিতি মানে শুধু নামায,রোযা আর হজ্ব করা নয়। এর অর্থ হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে সকল মন্দ কাজ থেকে দুরে থাকা এবং জীবনের সকল ক্ষেত্রে সততাকে প্রাধান্য দেয়া। ঐ ব্যাক্তিই প্রকৃত তাকওয়ার অধিকারি যে ইসলামের মুল ৫ টি ভিত্তি যথাযথভাবে মেনে চলে এবং মানুষের অধিকার রক্ষা করে, হতে পারে তা পরিবার, সমাজ, রাষ্ট্র- অর্থাত জিবনের প্রত্যেক ক্ষেত্রে। যে কেউ চাইলেই নেপোলিয়ান বা আইনস্টাইন হতে পারে না কিংবা ভালো বংশে জন্মগ্রহণ করতে পারে না। কিন্তু ইসলামের এই শ্রেষ্ঠত্ব যে কেউ অর্জন করতে পারে। আর সকল মানুষ যে একই উতস থেকে আগত এবং সবাই সমান এ আয়াতে তাও বলা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন