আজকাল সত্য আর বাস্তবতা দুই দিকে হাঁটে।
সত্য আর বাস্তব ভিন্ন ভিন্ন করে ফেলেছি। আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসছি, যাহা সত্য তাহাই বাস্তব, যাহা বাস্তব তাহাই সত্য। আসলেই কি তাই?
ভাইরে সত্য থাকে টেবিলের ওপর আর বাস্তব টা টেবিলের নিচে...!!
বুঝলেন না? আমি বুঝাচ্ছি।
....আপনি সবদিক দিয়েই যোগ্য। যোগ্যতার টুকরা গুলো রাখা হবে টেবিলের ওপর একটা ফাইলে খুব যত্নে। চাকরিটা আপনারি হবে। এটা হল সত্য।
....আপনার যোগ্যতা নামমাত্র,টাকা অগাধ একটা টাকা ভরা ব্যাগ টেবিলের নিচে দিয়ে দেউয়ার ক্ষমতা যদি থাকে তাহলে চাকুরিটা আপনিই করতে পারবেন। এটা বাস্তব।
তাই আসুন সবাই বাস্তবতাবাদী হই........ সত্যবাদী হইলে বেকার হইয়া ঘুরা লাগব, কোন মেয়ে পাবেন না বিয়ে করার জন্য ফলে দেবদাস হয়ে ঘুরা লাগবে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



