বুখারি শরিফের একটি হাদিস আছে যা থেকে স্পষ্ট বুঝা যাবে জিহাদ মানে কাউকে মেরে ফেলা নয়।
আনাস ইব্নু মালিক (রাঃ) বর্ণনা করেছেন-
" আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা ‘লা– ইলা–হা ইল্লাল্লাহ” স্বীকার করবে"
জিহাদের ভুল ব্যাখ্যা দিয়ে সৃষ্টি করা হচ্ছে ইসলামিক টেরোরিস্ট।
আল্লাহ এক স্বীকার না করা পর্যন্ত জিহাদ করতে হবে, কাউকে মেরে ফেললে কিভাবে সে স্বীকার করবে আল্লাহ এক?
জিহাদ হল সেই জিনিস বা গুণাবলী যার মাধ্যমে অন্যকে তুমি যা বিশ্বাস কর তা বিশ্বাস করাতে সাহায্য করে।
জিহাদ মানে মৃত্যু নয়। অন্যকে নতুন জীবনে ফিরিয়ে আনা।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

