তোমার বাড়ির পেছন দিকটায়
অবহেলায় পড়ে থাকা ব্যঙের ছাতাটা জানিয়েছে
আজ মুষলধারে বৃষ্টি হবে, তোমার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একা শালিকটা বলেছে,
তুমি আসতে পারো ছাদে, অদৃশ্য হওয়ার ভান করে।
আর আমি তাকালেই নাকি তীব্র প্রতিবাদ জানাবে মেঘেরা।
জানা গেছে, তোমার শাড়িতে থাকতে পারে হিমালয়ের কারচুপি এবং
যদি বৃষ্টিতে ভিজতে আসো, কিছুটা বিষন্ন হতে পারো।
সব জেনেও কিছু বলেনি বাগানবিলাস।
শুধু ফাঁকা অ্যান্টেনায় দেখা গেছে কিছু সন্দেহভাজন দাড়কাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


