somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্রেমের কবিতার রাজনৈতিক অনুবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়নায় তাকালে প্রেমিকে দেখতে পাই,
শীতনিদ্রায়-
হাওয়ায় তার নগ্ন শরীর উড়ছে
সুযোগ পেলে আছড়ে ভাঙছে কূলে।
চোখ বুজতে শুনতে পাই
একশ ফড়িঙের গান,
গত বসন্তে ওরা মরে গিয়েছিল,
এপিটাফটায় ছিল
ফাল্গুন, ১৩৮০
বজ্রডাকেও কিছুটা নির্জনতা থাকে,
কিছুটা আবেগ-
অদৃশ্য ভায়োলিন যাদের জাগিয়ে দিয়েছে
আমায় ক্ষ্যামা দিয়ো,
সে শোকের ভাগি আমি হবো না ভগবান!

পষ্ট মনে আছে
ভাল ঘোড়া ওড়াতে তুমি,
সাগর ফুঁড়ে কুড়ে আনতে প্রভাত!
সে বার শ্রাবণে যে বার,
ফুটলো না একটিও কদম,
উড়ল না সাদা ফড়িং,
বৃষ্টি হলো না-
কৃষ্ণ বটতলায় আমরা পাহাড় এঁকেছিলাম ;
ভূমিকম্পের ঘণ্টা দুয়েক আগে অনুরোধের স্বরে তুমি যখন বলেছিলে-
একটা কথা রাখতে পার?
কেয়ামত অব্ধি বলে
প্রতিজ্ঞা করেছিলাম তোমার মনে নেই?
মনে নেই প্রিয় পিশাচীনি?
"বড় ভুলো ছিলাম,
বড্ড ভুল ছিল ইসরাফিল!"
ভুলে গ্যাছো বলে অস্বীকার করবে এ তোমার ধৃষ্টতা,
আমায় ইশ্বর ভেবো না!”

পঞ্জিকা দেখো,
ভোর ভুলে কত দাগ-ই আমরা কেটেছিলাম,
কত্ত দলান!
ফজরের কুকুররা যখন ঘেউ ডেকে আসতো
ভয়ে তুমি কেঁপে কেঁপে উঠতে
বেহায়া ঠোঁট তখন ছুঁতো তোমার রাগ,
কোণঠাসা চিবুক,
তুমি সকাল যেই না দিতে বলে
বৃষ্টি হয়ে ঝরে যেত কুয়াশা!
কত শতাব্দী ছিল সে সকাল!
কত দীর্ঘ ছিল সে শতাব্দী!
অথচ এই শেষ জমানায় এসেও
আয়নায় তাকালে
কোনো কোনো দিন তোমায় শীতনিদ্রায় দেখি
চোখ বুজতেই শুনতে পাই একশ ফড়িংয়ের গান
আরো দেখতে পাই সাগর
দোতলায় এপিটাফ
অদৃশ্য ভায়োলিন;
কে জানতো!
কে জানতো জলেই তোমার ভয়,
তাহলে বেঁচে নৌকো কেনাতাম?

তারপর থেকেই আমি শিবের উপাসক;
উড়িয়ে দিয়ে ক্রুশ
পুড়িয়ে দিলাম বাইবেল
কোরান মুড়িয়ে ঠোটে ধরালাম সিগারেট,
আফিম ছাইয়ে পাহাড় গুড়িয়ে গেলে
ফিসফিসিয়ে যীশু এসে বলতো-
আদেশ করুন পিতা !
হুংকার দিয়ে বলতাম
-কুন
ফাইয়াকুন।
ভেঙে যেত আয়না
ধ্বংস হতো পৃথিবী!
প্রতিজ্ঞারাও মুক্তি পেতো;
সঙ্গমকে আর শীতনিদ্রা বলতে হবে না ভেবে
টুটি চেপে ধরে বলতাম-
জল্লাদ হবো
আমায় কলমা পড়াও মোহাম্মদ!

“পাপি তো আমি ঈশ্বর কে মেরেই হয়েছি
তুমি আমায় কী শাস্তি দিবে জাহান্নাম!”
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×