somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর থেকে দেখা আমার বাংলাদেশ এবং লজ্জিত আমি।কারন একটাই আমি বাংলাদেশি...................

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বেশ কটা দিন হয়ে গেল ব্লগ থেকে দূরে।ফেসবুক বন্ধ করে রেখেছি,অনলাইনে আর পত্রিকা পড়া হয় না।আর ব্লগে আসলে তো এখন সারা বিশ্বের খবর পাওয়া যায়।আসলে আমি কাপুরুষ।আমার প্রতিবাদ করা মানেই হলো কিবোর্ডে আঙ্গুল চালানো।জনা কিছু মানুষের মন্তব্য বা কিছু লাইক।আমি কাপুরুষ আর তাই ভয়ে কোন কিছু পড়তে বা দেখতে সাহস হয় না।যখন কথা হয় পরিবারের সাথে কেবল এটাই বলি ভাল থাকবেন আর সাবধানে।যে কথাটা আমার পরিবার আমাকে বলার কথা।দেশ থেকে হাজার হাজার মাইল দূরে পরে আছি।তারা আমার চিন্তায় অস্হির থাকার কথা কিন্তু পরিবেশটা ঠিক উলটো।আমি তাদের চিন্তায় অস্হির থাকি।কারন আমি বাংলাদেশী।আর আমার পরিবার বাংলাদেশে থাকে।সমসাময়িক বাংলাদেশের কিছু চিত্র নিচে তুলে ধরলাম:

০১.আইসিসি এখন যে ভারতের পা-চাটা গোলাম এটা মনে হয় দিন দিন আরও পরিস্কার হয়ে যাচ্চে।আমরা আমাদের ছেলেদের নিয়ে গর্ব করতে পারি।দিন দিন বিশ্ব সেরা খেলোয়াড় বেরিয়ে আসতেছে।সেই সাথে দিন কে দিন চিন্তা ও বাড়ে যদি তাকে নিষিদ্ধ করা হয়।একজন খেলোয়াড়ের মনোবল নষ্ট করার জন্য এটাই যথেষ্ট।আজ নাকি তাসকিন খেলবে।আমার তো সন্দেহ আছে আজ তাসকিন তার মন মতো বোলিং করতে পারবে কিনা।সবসময় ভয়ে থাকবে কারন দালালদের সবগুলো চোঁখ যে আজ তার উপর কড়া নজর রাখবে।

০২.বাংলাদেশ ব্যাংকের নাকি ৮০০ কোটি টাকা নাই।রাখালের ছেলে সব অপবাদ মাথায় নিয়ে পদত্যাগ করলেন।সরকার এই অপবাদ থেকে মুক্তি পেলেন।বিশ্ব বিখ্যাত সোনার ছেলে জয় বাবা পারলেন না তার কেরামতি দেখাতে।রাবিশ আবুল মাল পারলেন না সাহস করে পদত্যাগ করতে।রাখালের ছেলের পদত্যাগে বিশ্ব বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক কে হার মানানো আমাদের নায়িকা হাসিনা কিছু চোঁখের জল ফেললেন।যে কাজটা দুনিয়ার সব মানুষ থেকে তিনি ভাল পারেন।এতো দিনে মনে হয় দেশের মানুষ সব ভূলে গিয়েছে।কারন আমরা খুব দ্রুত ভূলে যাওয়া জাতি।

০৩.দেশের সংবিধান থেকে নাকি রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেয়া হবে।আর তাহলেই নাকি বাংলাদেশীরা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে।আমরা এখন ইসলাম নিয়ে মারামারি করি।হানাহানি করি।আর তাই এটা তুলে দিতে হবে।আর এটা তুলতে পারলেই আমরা মুক্ত।দেশে আর মারামারি কাটাকাটি হবে না।ধর্মের দোহাই দিয়ে কোন অত্যাচার হবে না।ইস!হাসিনার সরকার কেন আর ও আগে এটা করলো না তাহলে আমাদের ক্লাশের রিতা দেবকে সাহস করে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিতে পারতাম।আমি মুসলিম এটা আমার সব থেকে বড় পরিচয়।আমি এক আল্লাহকে মানি।আর সারা জীবন তাই মানবো।আর এটা ও পড়ে বা জেনে এসেছি যে জনসংখ্যার অনুপাতে বাংলাদেশ একটি মুসলিম দেশ।আর তাই যে যাই করুক না কেন,মুসলমান আর ইসলাম বাংলাদেশে থেকেই যাবে।সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে।আমরা হানাহানি করি না,কিন্তু সরকারই আমাদের মাঝে হানাহানির জন্ম দেয় আর সেটা ও কেবল নিজের লাভের জন্য।

০৪.সোহাগী জাহান তনু।আমার মতো কিছু কাপুরুষের লালসার শিকার।যারা নিজেদের চেতনার দন্ডটাকে ঠিক রাখতে পারে না।যাদের লালসার চোঁখ থেকে তাদের মা-বোনরা নিরাপদ কিনা আমি জানি না।আমার তো মনে হয় তারা তাদের মা-বোনদের দিকে ও কামনার বাঁকা চোঁখে তাকায়।না,আমি সেই হায়েনা গুলোকে দোষ দেব না।আর কোন দিন দেই ও না।যেদিন আমার চেতনার দন্ড প্রথম গরম হয়েছিল,যেদিন আমি আমার বাসার কাজের মেয়ের উপর ঝাপিয়ে পড়েছিলাম।সেদিন এ দেশের সরকার আর তার নোংড়া বিচার বিভাগ আমাকে বাঁচিয়ে ছিল।তারপর যেদিন আমি আমার সহ-পাঠির উপর হানা দিলাম সেদিন ও আমি কোন না কোন সরকার দলের নেতা হিসেবে মুক্তি পেলাম।আমার আজকের হায়েনা হয়ে উঠার পিছনে যাদের হাত তা হলো এ অভাগা বাংলার বিচার বিভাগ।যখনি আমার মতো কোন কুত্তা ধরা পড়বে।প্লিজ আমাকে ঝুলিয়ে দিন আর না হয় আমার দন্ডটাকে কেটে রাস্তার কোন কুকুরকে খেতে দিন।আমাকে রক্ষা করবেন না।আর তা না হলে আমাকে দেখে এ দেশে লাখো হায়েনার জন্ম নেবে।আজ তনু গেল,কাল আপনি যাবেন পরশু হয়তো আমার বোন।

আমি আমার মনে কথা বলছি,সত্য বলছি।আমি নিজের দেশটার উপর আর কোন ভরসা করতে পারি না।দিনকে দিন দেশটা কি সত্যই এগিয়ে যাচ্ছে?বড় বড় দালান কোঠা আর পাতাল রেল বা ডিজিটাল বাংলাদেশ হলেই কি দেশ এগিয়ে যাবে?আমার তো মনে হয় দেশ এগিয়ে যাবার আগে নিজের মন-মানসিকতা বদলাতে হবে।আমার মতো হায়েনাদের ধরা মাত্র বিচার করে ঝুলিয়ে দিতে হবে।বিচার নামের প্রহসন আমি চাই।আমি চাই আমার আসল বিচার।যেন আমার শাস্তি দেখে সোনার বাংলায় মানুষ নামের পশুদের জন্ম কমে যায়।

বরাবরের মতো আমার সাহস আর প্রতিবাদের জায়গা এ ব্লগপাড়া বা সামাজিক সাইটগুলো।আমি পারি না ১৯৭১ এর বীর সেনাদের মতো ঝাপিয়ে পড়তে।কারন সোনার বাংলা দিন কে দিন আমার মতো মেরুদন্ডহীন সন্তান জন্ম দিচ্ছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×