ভুল করে ফেঁসে গেল আরেকটি
ছেলেমানুষি মন,
কোন এক কাল চোখের সলাজ হাসি
তোলপার তুলল বুকের বিশেষ কোনায়,
সে ভুলের সমাধান শুনে
গ্লানিতে ভরে গেল আমার পাকস্থলি,
বদহজমে কেটে গেল আমার একান্ত কিছু সময়।
বিবেকের কাছে পরাজিত হৃদয়
হাতড়ে খুঁজতে লাগলো তার
একপাটি দাঁতের ঝিলিক।
এখন অখন্ড অবসরে শুধুই কল্পনায় বিলাসীতা,
দেখা যাক আমার দর্শক মন
সত্যি হতভাগা কিনা?
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


