বিবেক
২৭ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিবেক আমার লোহার খাঁচায়
তমসার জালে বন্দি,
ভেদাভেদ ভুলে মানুষের সাথে
গড়তে পারে না সন্ধি।
মনুষ্যত্বের কোন সে তাড়না
আজও আছে এ বুক জুড়ে,
বিবেকের বুকে যত জঞ্জাল
যাবে উড়ে সব ফুৎ-কারে।
দু'চোখ দিয়ে যত দেখেছি,
শুনেছি তারও যে ঢের,
সব শোনা যদি মিথ্যেই হবে
আজ কাঁদ কেন সবে ফের?
আত্মত্যাগ দেখে লাখো শহীদের
ভালবাসা কেন মোরা শিখি নি?
অত্যাচারিতের হাহাকার শুনেও কোন স্বার্থে
বলি মিছে, আমি দেখি নি!
কবি নজরুলের কৃষক-শ্রমিক
মজুর-কুলিরা হায়!
সভ্যতার এ কোন উৎকর্ষতায়
আজও ধনীদের মার খায়?
রবি ঠাকুরের উদয়ের পথে
আজও কি হাটা বাকী?
চারিদিকে এত ভগ্ন-হৃদয়
এ দুঃখ কোথায় রাখি?
সময় তো সেই কবে এসেছে
কড়া নেড়েছে দ্বারে,
দ্বার খুলেছে সবাই কিন্তু
কজন চিনেছে তারে?
আত্মোপলব্ধি কর ব্যবহার
বাঁচিবারে মানবতা,
'বিবেক বিসর্জন' কাব্য যেন
হয় না কভু লেখা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন