বিন্দুবোধেরা (১২-২০)
১০ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১২.
ওজন স্তর ভেদ করে আয়-
সুর্যের অভিশাপ,
গঙ্গা-স্নানেও যাবে নারে
বিবেক হত্যার পাপ!
১৩.
তুই অক্সিজেন দিলে-
আমি ঠিকই মানুষ হব,
যদি চাস কার্বন-ডাই-অক্সাইড-
নিজেকে চিতায় পোড়াব!
১৪.
জীবন-মন-দেহ
কিছুই দেব না তোমায়,
তবু বলছি...
নেবে আমায়?
১৫.
তোকে দেখলে- কাঁপে ঠোট,
আসিসনে কাছে, পাবি চোট!
১৬.
তুই আমার
আমি তোর,
ছাড়িস কেনে
বাহুর ডোর।
১৭.
মানুষ কাঁদে- মানুষ হাসে
বিবেক মরে কারাবাসে!
১৮.
জীবন একদিন থামবে জানি
উঠব প্রয়ান খাঁটে,
আমায় বেঁচে দিবি তোরা
নিতাই গঞ্জের হাটে ।
১৯.
তুই রানী
আমি প্রজা,
দেশটা খেলে
দেব সাজা।
২০.
জনমে জনমে তোমায় আমি ডাকব বলে-
তোমার পথে চলব বলে দিয়েছিনু কথা আমি বারংবার,
কিন্তু হায়! কী এক অহংবোধে- মিথ্যে স্বার্থের খোঁজে
তোমার কথা ভাবাই হয়নি আর!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন