বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টারা মন্ত্রীসভা বা কেবিনেটে উপস্থিত থাকতে পারেন না বলে আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল জলিল যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ডক্টর আলাউদ্দিন আহমেদ । তিনি আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, মন্ত্রীসভায় আব্দুল জলিল স্থান পাননি বলেই হয়তো এধরনের মন্তব্য করছেন। ডক্টর আলাউদ্দিন বলেন, সংসদে সবার সামনে উপদেষ্টাদের বিরুদ্ধে আব্দুল জলিল যে ভাবে মন্তব্য করেছেন তা অত্যন্ত অশোভন। এ ধরনের মন্তব্যের ফলে বিরোধীরা আমাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে। গত বৃহস্পতিবার আব্দুল জলিল সংসদে বলেন, ৬০ বছরের পুরানো আওয়ামী লীগ আজ "রিটায়ার্ড'' আমলা নির্ভর হয়ে পড়েছে। মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের উপস্থিতিকে অসাংবিধানিক উল্লেখ করে বলেছিলেন, মন্ত্রীরা সরকারের কর্মকান্ডের গোপনীয়তা রক্ষায় শপথ নেন। উপদেষ্টারা এই শপথ নেননি । ডক্টর আলাউদ্দিন প্রশ্ন রাখেন কেবিনেটের বৈঠকে সচিবরা উপস্থিত থাকেন, তারা কি সাংবিধানিক ভাবে শপথ নেন । তিনি আরও প্রশ্ন রাখেন আজ পর্যন্ত কোন উপদেষ্টা দেশের ও সরকারের গোপনীয় কর্মকান্ড নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন, এমন প্রমাণ কি আছে ? তিনি আরো বলেন, "রুলস অব বিজনেস'' সংশোধন করেই মন্ত্রীসভার বৈঠকে উপদেষ্টাদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, জিয়াউর রহমান থেকে শুরু করে আগের অনেক সরকারের আমলে মন্ত্রীসভার বৈঠকে উপদেষ্টাদের উপস্থিত থাকার নজির আছে । ডক্টর আলাউদ্দিন বলেন, ৬ উপদেষ্টার প্রত্যেকেই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তিনি বলেন, আব্দুল জলিলের যদি উপদেষ্টাদের সম্পর্কে কোন কথা বলার থাকতো তা তিনি প্রধানমন্ত্রী কিংবা উপদেষ্টাদের সরাসরি বলতে পারতেন । ডক্টর আলাউদ্দিন দাবি করেন, শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী উপদেষ্টারা কাজ করেন। এমতাবস্থায় আব্দুল জলিলের যে কোন ধরনের বক্তব্যকে আমরা তোয়াক্কা করি না।
নিজেদের স্বার্থে টান পড়েছে: এখন ক্ষেপেছেন সবাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বিচিত্র এই দেশের রাজনীতি!

আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
তূর্যের হত্যাকারি আসলে কে⁉️


---
তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না
নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়
তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন
সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন
২৪/৭
আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী... ...বাকিটুকু পড়ুন
বারো মাসে যখন একখানা পার্বণ

সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।