বিসমিল্লাহির রাহমানির রাহিম
সময়ের কসম। মানুষ আসলেই বড় ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া যারা ইমান এনেছে, সৎ কর্ম করতে থেকেছে, মানুষকে হক কথার উপদেশ দেয় এবং উপদেশ দেয় সবর করার।
ইমানদার বলতে আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন স্থানে মুমিনদের বৈশিষ্ট বলেছেন।
১. মুমিন তো আসরে তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনে এবং এ ব্যাপারে কোন প্রকার সংশয়ে লিপ্ত হয় না।(হুজুরাত ১৫)
২ আসলে তারাই মুমিন যাদের সামনে আল্লাহর বানী উচ্চারিত হলে তাদের অন্তর কেপে উঠে।(আনফাল-২)
৩. যারা ইমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ও মজবুতির সাথে ভালোবাসে।
আর মুমিনদের পুরষ্কার স্বরুপ আল্লাহতাআলা বলেন,
নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন।
ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর। এটা ক্ষমাশীল করুনাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। (হা-মিম-আস সেজদাহ আয়াত ৩০-৩১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



