বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) কর ফাঁকির মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর দায়ের করা আয়কর ফাঁকির একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ তাঁকে গ্রেপ্তারের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৬ অক্টোবরের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। আজ এনবিআরের উপকর কমিশনার বজলুর রহমান বাদী হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আব্দুল জলিল ৫৪ লাখ ৬০ হাজার ২৩৪ টাকা আয়ের তথ্য গোপন করে ৪ লাখ ৭ হাজার ৪৮৫ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। ঢাকা মহানগর সিনিয়র জজ এ এন এম বশিরউল্লাহর আদালতে মামলাটি দায়ের করেন এনবিআরের উপ-কমিশনার বজলুর রহমান খান। সম্প্রতি লন্ডনে দল ও নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর পরই আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন। লন্ডনের একটি টিভি চ্যানেলে আব্দুল জলিল বলেছিলেন, বর্তমান সরকার ডিজিএফ আইয়ের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় এসেছে। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের অনেক নেতাসহ মন্ত্রীসভার অনেকেই ডিজিএফআইয়ের এজেন্ট। তার এ ধরনের মন্তব্যের পর পরই এ নিয়ে খোদ আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠে। অবশ্য পরবর্তীতে আবার আব্দুল জলিল বলেছেন, ডিজিএফআই-এর মানসিক নির্যাতনের কারণেই তিনি দল ও সরকার সম্পর্কে এই ধরণের মন্তব্য করেছেন। এ জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সত্যিকার অর্থে আব্দুল জলিল মানসিক ভারসাম্যহীন কিনা তা মেডিকেল রিপোর্টের মাধ্যমেই প্রমাণিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন,মেডিকেল রিপোর্ট পাবার পরই জলিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশে ফেরার পর আব্দুল জলিলকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে একঘরে করে রাখা হয়েছে বলে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে জানা গেছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



