মানসম্মত শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পাশাপাশি বর্তমানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে ৩৩টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ১২টি ক্যাডেট কলেজ। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে ১৬টি ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাসমূহে শীর্ষস্থান বজায় রাখছে। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারাদেশে ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এসব প্রতিষ্ঠানে সামরিক-অসামরিক পরিবারের ছেলেমেয়েরা উন্নত শিক্ষা-দীক্ষা লাভের সুযোগ পাচ্ছে। এসব প্রতিষ্ঠানের ফলাফল বেশ সন্তোষজনক। শিক্ষাব্যয়ও তুলনামূলক কম। সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাইভেট শিক্ষক ও কোচিংয়ের পেছনেও ছুটতে হয় না। সারাদেশের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের আবাসিক ও অনাবাসিক এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য প্রতিবারই প্রশংসিত হচ্ছে। তাই ঢাকায় ভালো স্কুল-কলেজের চাহিদা পূরণের লক্ষ্যে সেনাকর্মকর্তাদের নেতৃত্বে নতুন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান করার পরিকল্পনাও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্যাডেট কলেজগুলো প্রতিবারই ঢাকা বোর্ড ছাড়া সাধারণ সব বোর্ডেই শীর্ষস্থান ধরে রাখছে। যথাযথ অধ্যবসায় ও সুশৃঙ্খল নিয়ম-কানুন মেনে চলার জন্যই তাদের এই সাফল্য। দেশে শুধু সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিস্তারে কাজ করে থেমে থাকেনি সেনাসদস্যরা বরং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যুগোপযোগী আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যেও কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণে জাতির পিতা কর্তৃক গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কালেও অব্যাহত রয়েছে।
মানসম্মত শিক্ষা বিস্তারে বাংলাদেশ সেনাবাহিনীর ঈর্ষণীয় সাফল্য ও দক্ষতার পরিচয় মেলেছে। শুধু শিক্ষা বিস্তারই শেষ নয়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যুগোপযোগী আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যেও কাজ করছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
বলুন - "হ্যালো আল্লাহ্, আমি এখনো বেঁচে আছি!"
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।