somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কে আনা হচ্ছে ২৯০টি উপজেলা। দ্রুতগতির ই-সেবা ছড়িয়ে পড়বে দেশে ত্যন্তাঞ্চলে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপজেলা পর্যায়ের জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় আনতে সম্প্রসারিত হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক। ৫শ’ কোটি টাকা ব্যয়ে বর্তমানে ২৯০টি উপজেলায় দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য অনেক কমে আসবে। ২০১৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন কাজ শেষ হবে। সারাদেশে নতুন করে ৭ হাজার ৮৩০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হবে। একই সঙ্গে নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট এলাকায় টার্মিনাল নির্মাণের সরঞ্জাম স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ইন্টারনেট ব্যবহারে শহরের সঙ্গে গ্রামের পার্থক্য অনেক খানি দূর হবে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষ তথ্যপ্রযুক্তির আওতায় চলে আসবে। দ্রুতগতির ই-সেবা ছড়িয়ে পড়বে দেশে প্রত্যন্তাঞ্চলে। অবাধ তথ্যপ্রবাহের কারণে তাদের জীবনমানের উন্নতি হবে। পাশাপাশি নতুন এ অপটিক্যাল কেবল সম্প্রসারণের ফলে বিদ্যমান কেবলের ওপর চাপ কমবে। দেশের জনগণকে তথ্যপ্রযুক্তির আওতায় আনার জন্য সরকার সরকারী বেসরকারী বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে তথ্যপ্রযুক্তির সুফল পেয়েছে দেশের মানুষ। মানুষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ৪৫ ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। ভবিষ্যতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জীবনমানের আরও উন্নতি হবে। দেশের প্রান্তিক পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার। আধুনিক, শক্তিশালী ও উচ্চক্ষমতা সম্পন্ন তথ্যপ্রযুক্তিগত অবকাঠামোর মাধ্যমে জনগণের কাছে এ সুবিধা সহজলভ্য এবং নিরবচ্ছিন্ন করার উদ্যোগ নেয়া হয়। এজন্য উপজেলা পর্যায়ে একটি করে কার্যালয় স্থাপন করে তদারকির ব্যবস্থা করা হবে। এছাড়া ও প্রতিটি ইউনিয়নে ২শ’ লাইনের এক্সচেঞ্জ বসানোর জন্য কাজ করে যাচ্ছে সরকার ।




১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×