বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় প্যারেডে বিদেশী সেনাপ্রধানের উপস্থিতি আলোচিত কোন ঘটনা নয়। কেন আমরা এটাকে বাঁকা চোখে দেখছি
১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতীয় সেনাপ্রধানের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে সমালোচনা দেখে মনে হয় আমরা কোথায় বাস করি? হায় আমার দেশ! হায় দেশের মানুষ? আমরা কি এখনও পিছনেই পড়ে থাকবো। আমরা কি যুগের সাথে তালমিলিয়ে সামনে এগুতে পারবনা। আমরা কি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো না ? তাহলে কেন এই সমালোচনা? দেশকে কি স্বাধীনতার পূর্ব অবস্থানে নিয়ে যাওয়ার জন্যই এই সমালোচনা।এ ধরনের পারস্পরিক সফর ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে তাদের প্রশিক্ষণের ধরন এবং উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেয়।কোন দেশের সেনাপ্রধানের প্রতিবেশী দেশ সফর এই প্রথম নয়। ১৯৭৭ সালে আমাদের স্বাধীনতা দিবস প্যারেডে প্রধান অতিথি ছিলেন গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকুতুরে, ১৯৮৫ সালে বাংলাদেশ মিলিটারী একাডেমির সমাপনী কুঁচকাওয়াজে সালাম গ্রহণ করেছিলেন সৌদি যুবরাজ প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ। ২২ জুন ২০১১ সালে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বি কে সিং বাংলাদেশ সফরে আসেন।ফ্রান্সের জাতীয় দিবস প্যারেডে বৃটিশ সেনাপতির উপস্থিতি একটি নৈমিত্তিক ব্যাপার। ভারতের প্রজাতন্ত্র দিবসে বিদেশী মেহমান আলোচিত কোন ঘটনা নয়। পাকিস্তানি সেনাপ্রধান আসলাম বেগও বাংলাদেশ সফর করে গেছেন। তাহলে কি জেনারেল দলবীর সিং এর সফর নিয়ে অপ প্রচার চালিয়ে একটি মহল ফায়দা নিতে চাচ্ছে না তো ?

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন