বাস্তবতায় রুপ নিচ্ছে আমাদের স্বপ্ন। পদ্মাপাড়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক আন্তর্জাতিকমানের স্টেডিয়াম
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চারদিকে ঘন অন্ধকার। ফ্লাডলাইটের আলো সেই অন্ধকার বিদীর্ণ করে আকাশ আলোকিত করছে। তারই মাঝে চলছে হাজারো মানুষের হর্ষধ্বনি। চার-ছক্কার সঙ্গে উইকেট ভাঙার মিতালী। পদ্মাপাড়ে এমনই দৃশ্যের সূচনা হতে যাচ্ছে। কল্পনায় নয়, বাস্তবে। কলকাতার গঙ্গাপাড়ের ইডেন গার্ডেনকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশে পদ্মাপাড়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক স্টেডিয়াম। গোধূলির আলোয় নৌকোর দাঁড় টানার ছলাৎ ছলাৎ শব্দ। ঝাঁকে ঝাঁকে জালে ধরা পড়া রুপালি ইলিশের চেনা আঁশটে গন্ধ। আর তার পাশেই ব্যাট ছুঁয়ে যাওয়া কভার ড্রাইভ বা উইকেট ভাঙার রোমান্টিক শব্দকল্প। ঢাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মানিকগঞ্জে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। দুর্জয় এখন সংসদ সদস্য। তার স্বপ্ন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও স্বপ্ন। এটা কোনো ছোটখাটো স্টেডিয়াম হবে না। অত্যাধুনিক আন্তর্জাতিকমানের সুযোগ-সুবিধা নিয়েই স্টেডিয়াম হবে। পাশে পদ্মা। এটাই আমাদের স্বপ্ন।

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন