ক্রিং ক্রিং ক্রিং বাজছে শুন রেড টেলিফোন,
জনতার মনে ক্ষীণ আশার গুঞ্জন।
সংলাপ হবে নেত্রীদের কবে, কখন, কোথায়?
চায়ের কাপে উঠছে ঝড়, বিতর্কের সাইক্লোন;
ফেবু ময়দানটাও রাজনীতি নিয়ে সগরম!
টিভি খুললেই দেখবে সুশীলের টাক চকচকে,
কথার ব্যবসা অনেক হল, বিজ্ঞাপন বিরতি দাও হে!
ইতিহাস খুঁজে জবাব দাও,
সংলাপে সমাধান কবে হয়েছিল বাংলায়?
বৃটিশ-বর্গী পালিয়েছিল কোন আলাপের ঠেলায়?
সংলাপে সমাধান ঘোড়ার ডিম হবে;
আমজনতা সুযোগের অপেক্ষায় বসে,
শিষ্ট-শান্ত খেপে গেলে, সিংহাসন উল্টে দিবে!
পত্রিকার হেডলাইনে শুধু সমঝোতার বানী,
আমজনতার নাকে ঝুলিয়ে গাধার মুলোখানি,
তাল মিলিয়ে সাথেই চলছে গনতান্ত্রিক? কর্মসূচী !
চলছে হরতালে লাঠির শৈল্পিক ব্যবহার;
চলছে গুলি, পড়ছে উইকেট হরহামেশাই।
বোকা বালক সরল একটা প্রশ্ন করতে চায়,
গনপ্রজাতান্ত্রিক বাংলাদেশের কূটনৈতিক নেত্রী,
খেলছি ক্রিকেট কোন দেশের পক্ষে একটুখানি শুনি?
সেই ইয়াহিয়া আর ভুট্টো যা করেছিল সত্তুরে,
পাচ বছর অন্তর ঠিক তাই করছে দু'দল মিলে !
ইয়াহিয়ার ছিল পাকি সামরিক বাহিনী,
আমাদেরও আছে বাংলা ফোর্সের দাবড়ানি;
পাক হায়েনারা নাহয় ছিল ভিনদেশী,
অবাক হয়ে ভাবি আরে, আমরা একই জাতী ?
আসলে সব দ্বন্ধ ওই ক্ষমতার জন্য,
দেশটা নিয়ে ব্যবসা চলছে, জনতা পন্য !
____________________________
(৩১-১০-১৩ইং)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

