আমরা কি খালি দিবাস্বপ্নই দেখে যাবো, নাকি এ ব্যাপারে কেউ কিছু করতে পারি? এই হারামীর বাচ্চারা তো স্বাভাবিক ভাবে মরলে বেঁচে যাবে। আর যাদেরকে তারা '৭১এ অত্যাচার করেছে, পঙ্গু করেছে, হত্যা করেছে, তাদের পরিজনদের আমরা কি জবাব দেব?
এদিকে সামহোয়ারইনব্লগে দেখছি মুসলমানদের জন্য সাবধানবাণী, "জামাতের ওপর নিষেধাজ্ঞা যেন ইসলামের ওপর নিষেধাজ্ঞা হয়ে না দাঁড়ায়!" খুবই ন্যায্য দাবী। কিন্তু এইসব পাক্কা মুসলমানেরা অনাচারী-অত্যাচারীর উপযুক্ত শাস্তি দাবী করে না কেন?
ছোটবেলায় ইসলামিয়াৎ ক্লাশে পড়েছিলাম, অন্যায়ের প্রতিবাদ না করা দুর্বল ঈমানের লক্ষণ... নাকি এই বুড়ো বয়সে ভুল স্মরণ করছি?
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


