ওরা কেনো বুকে ভর দিয়ে হাঁটে- তুন্ত?
ওরা কি মিছিলে যায় নি?
ওরা উন্মত্ত পশুর মত কেনো বাঁচে?
তোমার স্লোগানও কি স্বপ্ন দেখায়নি?
ওদের বুক কেনো কাষ্ঠল?
তোমার মশালের আগুন কেনো ওদের বুক ঝলসায়নি?
ওরা বোধহয় কখনোই প্রেমিক হয়নি-তুন্ত;
ওরা ভোগের খদ্দের, শরীরটাও যে কিনে খায়।
ওদের কি গান নেই, কবিতা নেই-তুন্ত?
আমি না হয় এইবার ওদের জন্যই লিখব;
ওরা নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে,
একদিন মিছিলেও যাবে-
তোমার জন্য মানুষ হয়ে, খুব কাদঁবে।
তুন্ত-
ওদের জন্যই না হয় তোমায় লিখব।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





