বৃহষ্পতি বার. সপ্তাহের শেষ কর্মব্যাস্ত দিন. আমার টিম কাজ করছে সাতকানিয়া, চট্রগ্রাম. আর আমি ঢাকায় মোবাইল ফোনে বিভিন্ন ভাবে গাইড করছি. জিগ্যাস করলাম আর কতক্ষন লাগবে? বলল স্যার আর দুই ঘন্টার কাজ. আমি বললাম ঠিক আছে জলদি শেষ করেন তারপর হোটেল এ গিয়া বিশ্রাম নেন. আমি ঘড়ি দেখলাম দুপুর ১২:০০ টা. তাহলে ২:০০ টার মধ্যে আমি অফিস থেকে ভাগতে পারি. অনেক দিনের জমানো কাজ নিউ মার্কেটে যেতে হবে কেনাকাটার জন্য নিলক্ষেতে যেতে হবে পুরোনো সাইন্স ফিকশন কেনার জন্য ইত্যাদি. আমি মনের আনন্দে হেডে হেডফোন লাগিয়ে গান শোনা শুরু করলাম. হঠাৎ দেখি ১:৩০ এর কাছাকাছি সময়ে ফোন সাইট থেকে. আমার তো মেজাজ খারাপ হবার জোগার. শালা এখন আবার কি হল? আমি বললাম হ্যালো: স্যার আপনার সাথে কথা বলার ১০ মিনটি পর থেকে কারেন্ট গেছে আর আসে নাই!!?? আমি মনে মনে বললাম '"- - - পেডে আর ঘি সহ্য হয়" আমি জিগ্যাসা করলাম খবর নিসেন কখন আসবে? জি স্যার কখন আসবে তা কেউ বলতে পারে না তবে গেলে ৪-৫ ঘন্টার আগে আসে না!!? খুব ভালো কথা এই না হলো সময় গ্যান বিদ্যুৎ ওয়ালাদের !! ওদের বললাম আর কি করা অপেক্ষা করা ছাড়া তো কোন গতি দেখছি না. আমি মনের দূখেঃ হেডফোন খুলে রাখলাম. চিন্তা করলাম যাক আড্ডা নাই মারলাম নিলক্ষেত থেকে বই তো কেনা হবে যদি ৪ ঘন্টার মধ্যে আসে.
আসি আসি বলে বিদ্যুৎ এলো রাত ১০:০০ টায়.
আমার অবস্থা তো তথৈবচ. নাহ আমার আর কোন কাজ ই সেদিন হয় নাই
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


