বিটিভির ৮টার খবরে শুনলাম সাভারে ভবনধ্বসে আহত প্রত্যেকের পরিবারকে মোটা অঙ্কের টাকা সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রাণমন্ত্রণালয়। সেইসাথে কিছু প্রশ্নও প্রাসঙ্গিকভাবে চলে আসে আমার মনে --
এত টাকা ঐ পরিবারগুলো সামলে রাখবে কীভাবে? টাকা নেয়ার পর দরিদ্র পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে কে?
টাকাগুলো কি এককালীন দেয়া হবে? নাকি কিস্তিতে কিস্তিতে ভাগ ভাগ করে দেয়া হবে?
টাকাটা কি ডলারে দেয়া হবে? পাউন্ডে দেয়া হবে? নাকি দিনার-দিরহাম-রিয়াল-রুবল-রুপি-ইয়েনে দেয়া দেবে?
টাকাগুলো কি নগদ দেয়া হবে? নাকি চেকে দেয়া হবে? নাকি এটিএম কার্ডের মাধ্যমে দেয়া হবে?
টাকাপ্রদান অনুষ্ঠানে কে থাকবেন প্রধান অতিথি? যুবলিগের চেয়ারম্যান? ত্রাণমন্ত্রী? মার্কিন রাষ্ট্রদূত? নাকি প্রধানমন্ত্রী?
পরিবারগুলোর উচিত হবে টাকাগুলো দিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ কিংবা মার্কিন মুলুকের বেলভিউ হাসপাতালে চিকিত্সা করিয়ে আহতদেরকে নিয়ে আরব আমিরাতের বুর্জ আল দুবাই কিংবা শ্রী লঙ্কার হাম্বানটোটা সমুদ্রসৈকত থেকেও একবার ঘুরে আসা।
তিন টাকা নয়, ত্রিশ টাকা নয়, তিনশো টাকাও নয় -- ত্রাণমন্ত্রণালয় সাভারে আহত প্রত্যেকের পরিবারকে পুরো তিন হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে! ভাবা যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




