তাজরীন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের শাস্তি না হওয়ায়ই আবারো শতাধিক শ্রমিকের প্রাণ হারিয়েছে বলে মনে করছেন পোশাক খাত সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও তাজরীনের ঘটনায় বাংলাদেশ পোশাক উৎপাদনকারী ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) মালিককে রক্ষা করেছে নানা কৌশলে।
এবারও বিজিএমইএ’র অবস্থান নিয়ে প্রশ্ন ওঠছে শ্রমিক ও সাধারণ মানুষের মনে। এবারও কি পার পেয়ে যাবে চার পোশাক শিল্প কারখানার মালিকরা? এসব নানা প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে আছে পোশাক শিল্পে সঙ্গে জড়িত শ্রমিক ও ক্রেতারা।
শ্রমিক সংগঠনগুলো থেকে বলা হচ্ছে, নভেম্বরের ২৪ তারিখে তোবা গ্রুপের তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনার মাত্র পাচ মাসের মধ্যেই এ ঘটনায় ঘটল। তাজরীনের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় এ ঘটনা ঘটেছে।
তাজরীনের মালিককে শাস্তির আওতায় না নিয়ে আসায়ই অন্যান্য মালিকরাও ভেবেছেন, যা ইচ্ছা তাই করা যাবে, কারো কোনো শাস্তি হবে না। হচ্ছেও তাই। তাজরীনে অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তদন্ত রিপোর্টে মালিকে অসচেতনতার কথা থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি না। মালিকরা বারবার অন্যায় করে ছাড় পেয়ে যাচ্ছে।
এক পোশাক শিল্প কারকানার মালিকের অন্যায় অন্যজনকে অন্যায় করতে উৎসাহিত করছে বলে মন্তব্য পোশাক শিল্প শ্রমিক নেত্রী জলি তালুকদারের। তিনি বলেন, “আমরা বারবার তাজরীনের মালিকের শাস্তির দাবি করেছি। কিন্তু সরকার বা প্রশাসন সেদিকে খেয়াল করেনি। তাই পাঁচ মাসের মধ্যেই আবারো শতাধিক শ্রমিকের লাশ কাঁধে নিতে হলো বাংলাদেশের জনগনকে। এ দায় যেমন মালিকদের তেমনি সরকারেরও বটে।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




