somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে ভাঙবেন শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’র রেকর্ড?

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুম্বাই: অমিতাভ বচ্চন, রনবীর কাপুর, হৃত্বিক রোশন নাকি আমির খান? কে ভাঙতে যাচ্ছেন শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসের রেকর্ড?

এই মুহূর্তে চেন্নাই এক্সপ্রেসের সাফল্য উপভোগ করতে ব্যস্ত বলিউডের কিং খান শাহরুখ অবশ্য রেকর্ডে বিশ্বাসী নন। যেকোনো সময়েই যে পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে ফেলতেই পারেন অন্য কেউ! কারণ রেকর্ড যে তৈরিই হয় ভাঙার জন্য! মুক্তির প্রথম সপ্তাহেই ১৫৬ কোটি ৭০ লাখ টাকা আয় করা শাহরুখের চেন্নাই এক্সপ্রেস সাফল্যের যে নতুন মানদণ্ড স্থাপন করেছে তা কে ছুঁতে পারবেন, এই কানাকানিতে প্রথম সারিতে যে নামগুলো উঠে এসেছে সেগুলো হলো অমিতাভ বচ্চন, রনবীর কাপুর, হৃত্বিক রোশন এবং আমির খান।

ইউটিভি মোশন পিকচার্স এবং রেড চিলিজ এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় এবং রোহিত শেঠির পরিচালনায় শাহরুখ খান অভিনীত চেন্নাই এক্সপ্রেস এই ঈদে মুক্তি পেয়ে বলিউডের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে সাফল্যের দৌড়ে হয়েছে প্রথম।

অমিতাভের ‘সত্যাগ্রহ’ যদি ৩০ আগস্ট মুক্তি পেয়ে যায়, তাহলে বছরের শেষ তিন মাস যে রনবীরের ‘বেশরম’, হৃত্বিকের ‘কৃষ থ্রি’ আর আমিরের ‘ধুম থ্রি’ দখল করে রাখবে বলিউডের বাজার, একথা বলাই বাহুল্য। কারণ এই সিনেমাগুলোই এখন অবস্থান করছে কৌতূহল ও উৎসাহের কেন্দ্রবিন্দুতে, যেগুলোর মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।

যদিও মুক্তির জন্য অপেক্ষমান এই সিনেমাগুলো তৈরিতে বাজেট কতো তা এখনও প্রকাশ করা হয়নি, তারপরেও বলিউডের আকাশে উড়ছে প্রায় ৪০ কোটি টাকায় পরিচালক প্রকাশ ঝা’র রাজনৈতিক থ্রিলার ‘সত্যাগ্রহ’ নির্মাণ করার খবর। সমাজের দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়া আন্না হাজারের কাহিনী অবলম্বনে নির্মিত ‘সত্যাগ্রহ’র মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। সঙ্গে আরো আছেন অজয় দেবগন, অর্জুন রামপাল, মনোজ বাজপায়ি, কারিনা কাপুর এবং অমৃতা রায়।

যথাক্রমে ৫০ কোটি এবং ৯০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে অভিনব কাশ্যাপ পরিচালিত কমেডি ধাঁচের ছবি ‘বেশরম’ এবং রাকেশ রোশনের বিজ্ঞান কল্পকাহিনীমূলক ‘কৃষ থ্রি’। ‘বেশরম’ মুক্তি পাচ্ছে অক্টোবরের ২ তারিখ। আর দিপাবলী উৎসবকে সামনে রেখে নভেম্বরের ৪ তারিখ মুক্তি পেতে পারে ‘কৃষ থ্রি’। যদিও বিজয় কৃষ্ণ আচার্য্যের ‘ধুম থ্রি’ নির্মাণের কাজ এখনো চলছে বলে এর সম্ভাব্য বাজেট আর মুক্তির তারিখ কী হতে পারে সে বিষয় এড়িয়েই গেছেন পরিচালক, কিন্তু লোকমুখে শোনা যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ধুম থ্রি’ আসছে বড়দিনের উৎসবকে সামনে রেখে। ‘গজিনি’র সুপারস্টার আমির খানের ভাগ্যে এই দিনটি যে বরাবরই বয়ে এনেছে সৌভাগ্য!

‘কৃষ থ্রি’তে হৃত্বিক আবারও সুপারহিরোর ভূমিকায় অবতীর্ণ হলেও তার অন্যান্য চরিত্রের মতো এখানেও থাকছে নানারকম নতুনত্ব, আর এরই মধ্যে ইউ টিউবে এর ট্রেইলারটি মুক্তি পাওয়ার পর সর্বাধিক হিট আর লাইকের দিক থেকে ছাড়িয়ে গেছে হলিউডের ‘অ্যাভেঞ্জারস’ আর ‘থর’র রেকর্ডকেও। যেখানে ‘অ্যাভেঞ্জারস’ আর ‘থর’ এর ট্রেইলার যথাক্রমে প্রায় ছয় লাখ এবং চার লাখ বার দেখা হয়েছিলো ইউটিউবে, সেখানে হৃত্বিকের ‘কৃষ থ্রি’ দেখা হয়েছে প্রায় ১২ লাখ বার!

আবার, এক ‘ধুম থ্রি’তেই আমির খানের নতুন আঙ্গিকের অভিনয় তো আছেই, সাথে আছে প্রথমবারের মতো তার খল চরিত্রে অভিনয়ের চমকও। পাশাপাশি বছরের শুরুতেই ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ দিয়ে বক্স অফিস মাত করা রনবীর প্রথমবারের মতো বাবা-মা হৃষি কাপুর ও নীতু কাপুরের সাথে একই ফ্রেমে বন্দী হয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন দর্শকদের হৃদয় দখল করতে।

শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’র সাথে প্রায় একই সময়ে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের বিশাল বাজেটের ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’র সাফল্য অনেকেই আশা করলেও রেকর্ড তো দূরের কথা, বক্স অফিসে সাফল্যের দিক থেকে চেন্নাই এক্সপ্রেস’কে ছুঁতেও পারেনি সিনেমাটি।

যাই হোক না কেন, চারটি সিনেমাতেই বিশাল বাজেট, বড় বড় তারকাদের নতুন আঙ্গিকে জাঁকজমকপূর্ণ উপস্থিতি ইত্যাদি মাথায় রেখে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও হল-মালিকেরা এরই মধ্যে চোখ বন্ধ করে বিনিয়োগ করেও ফেলেছেন সিনেমাগুলোতে। এখন অপেক্ষা শুধু সিনেমা মুক্তি পাওয়ার। তারপরেই বোঝা যাবে, আদতেই কেউ ভাঙতে পারছেন কি না ‘চেন্নাই এক্সপ্রেস’র রেকর্ড! সূত্র: ওয়েবসাইট
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×