পুর্বের বয়ানে শফি কইছিল " মেয়েরা হইলো তেতুলের মত। দেখলেই দীলের মইধ্যে লালা বাইর হয়। তেতুল গাছের নিছে দিয়া গেলে জিফরায় লালা আসে। এই মহিলাদের সঙ্গে লেখাপড়া কইরতেছেন দিল ঠিক রাখতে পাইরবেন না।"
[link|https://www.facebook.com/photo.php?v=584605864926657|নভেম্বর ২ তারিখের বয়ানেও এবার সে বলেছে " আমি মেয়েদের তেতুল বলিনি, তেতুলের মত বলেছি"।
আল্লামা শফি আরো বলেছে " মন্ত্রিরা যারা আমার বিরুদ্ধে বলছে তাদের আমার কাছে নিয়ে আসেন । আমি একজন সুন্দরী মহিলা উনার কাছে পৌছাইয়া দিব !!!! দু-চার মিনিট কথা বলুক তারা তারপর মন্ত্রীকে জিজ্ঞাসা করব । তুমি যদি পুরুষ হইয়া থাক তাহলে তোমার দিলের অবস্থা বাতাও । "
প্রশ্ন হল যদি শফির সুন্দর মা, বোন, ছেলের বউ ও মেয়ের সাথে ২/৪ মিনিট কথা বলতে দেওয়া হয় তাহলে তার দিলের অবস্থা কি হবে?
সে যদি সঠিক পুরুষ হয়ে থাকো তাহলে আগে,
দেশের ইসলাম প্রিয় জনতাকে সে বাতাক দেখি ?
এভাবে নারীদের অবমাননা করার অধিকার তাকে দিল কে ? ধর্মের নামে অশ্লীল কথা বলার শিক্ষা সে কোথায় পেল ? ইসলামে তো এভাবে বয়ান করার কথা বলা হয় নাই !! আসলে এই সমস্ত লোক ধর্ম সম্পর্কে অজ্ঞ, জাহিল , অশ্লীল ও অমানুষ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

