somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল জিনিসের প্রচার কম।

২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ ই যদি কেউ চিন্তা করেন, ইসলাম নিয়ে পড়াশুনা করবেন, তিনি হোচট খেতে পারেন। অনেকেই চিন্তা করেন, এই বই সেই বই না পড়ে সরাসরি হাদিস পড়বো। কিনে আনেন একসাথে এক সেট বা এক খন্ড বুখারী, উদ্যমের সাথে শুরু করেন পড়া। কিন্তু এসব পাঠকদের বড় একটি অংশ অচীরেই ঝিমিয়ে পড়েন, বিশেষত যাদের পড়ার অভ্যাস সীমিত। এর অন্যতম একটি কারণ হলো, বুখারীতে হাদীসের রিপিটেশনটা অনেক বেশি। দেখা যায় একই হাদিস পর পর চার বার, পাঁচবার, দশবার পর্যন্ত দেয়া থাকে। পাঠক/পাঠিকা অল্প সময়েই উদ্যম হারিয়ে ফেলেন। আমার নিজেরও এমন হয়েছিল।

সম্প্রতি একটি বই পেলাম যাতে রিপিটেশন বাদ দিয়ে সিহাহ সিত্তার সবগুলো গ্রন্থের হাদিস একসাথে দেয়া আছে। বিষয়ভিত্তিক ক্রমানুসারে হাদিসগুলো সাজানো। এক বিষয়ের হাদিস একবারই দেয়া আছে। শুধু উল্লেখ করা আছে এ হাদিসটি আর কোন কোন গ্রন্থে আছে, কোথায় একটু পরিবর্তন সহ আছে, কোন কথাটির পরিবর্তন আছে- ইত্যাদি। এর ফলে পাঠক খুব সহজেই সিহাহ সিত্তাহ তথা ছয়টি সহীহ হাদিস গ্রন্থের হাদিসগুলো অল্প সময়েই পড়ে ফেলতে পারেন। অল্প সময়েই চমৎকার একটি ধারণা নিতে পারেন যে সহীহ হাদিসগুলোতে আল্লাহর রসূল (স.) কি নির্দেশনা দিয়েছেন, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার সমাজ ও রাষ্ট্র পরিচালনা।

বইটির পরিচয় দিচ্ছিঃ

নামঃ সিহাহ সিত্তাহ সংকলণ
মূল নাম- তাইসিরুল উসূল
সংকলক- আল্লামা আব্দুর রহমান ইবনে আলী ইবনে দীবা আশ শায়বানী।
বাংলা অনুবাদঃ ড. মুহাম্মদ সাইদুল হক
প্রকাশক- এমদাদীয়া পুস্তকালয়।
প্রথম প্রকাশ- জুন, ২০০৪।
প্রথম খণ্ডের গায়ের মূল্য- ২৩৫ টাকা।




বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যে রিপিটেশন ছাড়া সহীহ হাদীসগুলো একসাথে বাংলায় পাওয়া যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো, খুব কম পাঠকই বিষয়টি জানেন। সত্য কথা হলো ভালো জিনিসের প্রচার কম। উপরন্তু, ইসলাম নিয়ে যারা কাজ করেন, বাজারজাতকরণের সেন্স তাদের এখোনো একেবারে শুন্যের কোটায়। তার উপর এমদাদীয়া পুস্তকালয়। বহুদিনের পুরোনো প্রকাশক হলেও এদের না আছে বাজারজাতকরণের জন্য কোন উদ্যোগ, না এদের বইয়ের প্রচ্ছদগুলো রুচীশীল পাঠকদের জন্য একবিন্দু আকর্ষণীয়।

সে যা হোক, আশা করি দ্বীনের জ্ঞান পিপাসু কোন না কোন পাঠকের জন্য আজকের তথ্যটি কাজে দেবে।
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×