somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের সকলেই কি ব্রাজিলের সমর্থক?

১৪ ই জুন, ২০১০ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‌'জামায়াতের লোকেরা বিদ্যুতের নাটবল্টু খুলে দেয় বলেই জনভোগান্তি।' সংসদ উপনেতা ও সরকার দলীয় প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর উক্তি। সাজেদা চৌধূরীর কথা সত্য হলে দেশে জামায়াত শিবিরের কেউ আর্জেন্টিনার সমর্থক নয়। গেল শনিবার খেলা চলাকালীন দেশে বিদ্যুতের অবস্থা ছিল শোচনীয়। সবে মিলে ৩০ মিনিট খেলা দেখেছিলাম। আর খেলা দেখায় অসুবিধা হওয়ায় ঐ রাতে ঢাকার যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিসে যে হামলা হয়েছে তার জন্যও নিশ্চয়ই জামায়াত দায়ী কারণ সাজেদার কথা অনুযায়ী তারাই বদ্যুতের নাটবল্টু খুলে ফেলেছিল।

সেক্ষেত্রে ধারণা করি জামায়াতের লোকজন সম্ভবত নাইজেরিয়া কি আলজেরিয়ার সমর্থক হয়ে থাকবেন, কারণ এ দেশ দুটো মুসলিম দেশ। কিন্তু এ দুটো দেশের খেলার সময়ও লোড শেডিং ছিল ভয়াবহ। এখন বাকি থাকে ব্রাজিল। দেখা যাক ব্রাজিলের খেলা চলাকালীন সময় বিদ্যুৎ যায় কিনা। সেদিনও যদি বিদ্যুৎ যায়, তবে বুঝতে হবে জামায়াতের লোকজন বিশ্বকাপ খেলাই দেখেনা। বিশ্বকাপ খেলা না দেখা দোষের কিছুনা, বরং সময় বাঁচে।

মানলাম জামায়াতের লোকজন আর্জেন্টিনার সমর্থক না, তাই বিদ্যুতের নাট বল্টু খুলতে তাদের কোন মায়া দয়া হয়না। অথবা তারা বিশ্বকাপ খেলাই দেখেনা, তাই খেলা প্রেমিকদের প্রতি তাদের এত শত্রুতা। কিন্তু তাই বলে কি দেশে জামায়াতের লোকজনের গরমও লাগেনা? রাতের বেলা ফ্যান বন্ধ হয়ে গেলে গরমে কি তাদের ঘুম ভেঙে যায়না? তাদের শিশু সন্তানদের কি গরমে ঘামাচি ওঠেনা? তাদের ছেলে মেয়েদের পড়ালেখার কি ক্ষতি হয়না? রামদা নিয়ে আন্তকোন্দল, গ্রুপিং, মারামারিতে না হয় বিদ্যুতের প্রয়োজন হয়না, সাধারণ ছেলেমেয়েদের লেখাপড়ায় তো বিদ্যুতের প্রয়োজন হয়। উপরন্তু জামায়াতের লোকজনের ব্যবসা-বাণিজ্য, চাকুরী, মিল-ফ্যাক্টরি, এগুলো কি বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্থ হয়না? এত ক্ষতি স্বীকার করেও কি জামায়াতের লোকজন বিদ্যুতের নাট বল্টু খুলে নিয়ে থাকে? যদি তা-ই হয়, নাট বল্টু খোলার সময় অথবা খুলে নিয়ে যাবার সময় জামায়াতের কোন লোক হাতে নাতে ধরা পড়েছে- এমন কোন তথ্য কি কারো সাজেদা চৌধুরীর জানা আছে? অথবা নাট বল্টু খোয়া গেছে এই মর্মে বিদ্যুৎ অফিসে গঠিত কোন তদন্ত কমিটির রিপোর্ট জামায়াতের কাউকে নাটবল্টু খোলার অভিযোগে অভিযুক্ত করেছে, এমন কোন সংবাদ কিংবা প্রমাণ কি এ সংসদ উপনেতার নিকট আছে? নেই এবং নিশচয়ই নেই, কারণ থাকলে ইতোমধ্যে মধ্যরাতে দু'একজন জামায়াত নেতাকে ধরে রিমান্ডে নিয়ে হাড় গোড় এক করে ফেলার খবর জাতি জানতে পারতো।

কোন ধরণের তথ্য-প্রমাণ, যুক্তি-ভিত্তি, কমনসেন্স ছাড়াই আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য যারা মন্ত্রী এমপিদের দিক নির্দেশনা দিয়ে থাকেন, জাতির সামনে এমন একটি কথা কিভাবে বলতে পারলেন? আমরা লজ্জিত এবং শংকিত। সরকারী দলের একজন শীর্ষ নেত্রী যদি সততা ও সৌজন্যতায় দেশটাকে একটি মগের মুল্লুক ভেবে বসেন, তাহলে তাদের মন্ত্রী এমপিরা কাজে কর্মে আইন আদালত সচিবালয়কে কতটা মগের মুল্লুক বানিয়ে বসে আছেন তা জনগণ সহজেই অনুভব করতে পারেন। এই সংসদ উপনেতার সংসদ সদস্য ও মন্ত্রীরা বক্তৃতা বিবৃতিতে কতটা অসত্য ও উদ্ভট কথার পুঁজি বিনিয়োগ করে চলছেন, তা ভাবতেই আমাদেরকে উৎকণ্ঠিত হতে হয় ।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×