হত দরিদ্র জীবন কাহার এখন সাবলম্বি। মাত্র ৩ টি ভেড়া পালন থেকে ৪০ টি ভেড়া হয়েছে আত্মপ্রত্যয়ী খামারী জীবন কাহারের। মৌলভীবাজার জেলার একমাত্র ভেড়ার খামার এটি। সরকার ছাগল পালনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করে স্বাবলম্বী করার প্রয়াস চালালেও ভেড়ার প্রতি তেমন নজর ছিলনা। জীবন কাহার অবশ্য ভেড়ার খামার থেকেই চালাচ্ছেন তার পারিবারিক খরচাদি। শ্রীমঙ্গল শহরতলীর মনিপুরীপাড়ায় এক চিলতে নিজস্ব ভুমিতে বাস করেন জীবন কাহার। ২০০২ সালে সখে ৩ টি ভেড়া কিনে পালন শুরু করেন পর্যায়ক্রমে ওই ৩টির বংশ বৃদ্ধির ফলে বর্তমানে ৪০ টি ভেড়া রয়েছে তার। ভেড়া পালন করতে তেমন বাড়তি খরচের প্রয়োজন হয়না বলে তিনি জানান। জীবন কাহার মনে করেন ভেড়া পালন একটি লাভজনক পেশা। প্রতি বছরে তার ভেড়ার খামার থেকে ২০হাজার টাকা আয় করেন। তিনি মনে করেন পশু সম্পদ বিভাগ থেকে ভেড়া পালনের জন্য উৎসাহী করা হলে ছাগলের চেয়ে বেশী লাভবান হওয়া সম্ভব। তার খামারে বছরে কমপ ে৩০ টি ভেড়ার বাচ্চা পেয়ে থাকেন। ওগুলো এক বছর থেকে দেড় বছরের মধ্যে বিক্রি করলে প্রতিটি দেড় হাজার টাকা মুল্যে বিক্রি করা যায়। জীবন কাহার ২০০৪ সালে শ্রীমঙ্গল পশু সম্পদ অফিস থেকে ভেড়া পালনের উপর প্রশিন নিয়েছেন বলে জানান। ভেড়া পালনে সরকার তথা পশু সম্পদ বিভাগকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
আলোচিত ব্লগ
গল্পঃ অনুচ্চারিত উত্তর

জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।
সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন
আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!
এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।