কারান্তরীন বনভুমি উজাড়ের অন্যতম নায়ক দুর্নীতিবাজ সিলেট বিভাগীয় বন সংরক্ষক লস্কর মাকসুদুর রহমানসহ তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৩(এফ) ধারায় বনরাজা লস্কর মাকসুদের এই হিসাব তলব করা হয়েছে। এনবিআরএর কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে দেশের সব বানিজ্যিক ও সরকারী ব্যাংক গুলোতে লস্কর মাকসুদুর রহমান, তার স্ত্রী মাহফুজা সুলতানা, কন্যা সাবুরা রহমান ও পুত্র মুশফিকুর রহমান নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরনী চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে তাদের হিসাব দাখিল করার জন্য ব্যাংক কতৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের চিঠিতে তাদের নামে পরিচালিত ব্যাংকে চলতি হিসাব, ঋন হিসাব, মেয়াদী আমানত, বিদেশী মুদ্রার হিসাব, ক্রেডিট কার্ড হিসাব, সঞ্চয়ী হিসাব, ভল্ট ও লকার এবং সঞ্চয়পত্রসহ সব হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, সিলেট বিভাগীয় বন সংরক্ষক লস্কর মাকসুদুর রহমানকে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত ২৫ জুন সোমবার বিকাল ৫ টায় বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের রেষ্ট হাউস থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সে সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের কথা স্বীকার করেছিলেন লস্কর মাকসুদুর রহমান।
লস্কর মাকসুদুর রহমান বিগত ২০০৫ সালের ২৮ নভেম্বর তারিখে সিলেট বন বিভাগে যোগদানের পর থেকে এক চেক ষ্টেশন হতে অন্য চেক ষ্টেশনে, একটি ভাল বিট হতে অন্য আরেকটি ভাল বিটে বদলী বানিজ্যে ও লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সিলেট বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের মুল্যবান বৃক্ষ নিধন ও পাচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ।
দুর্নীতিবাজ বন কর্মকর্তা লস্কর মাসুদকে গ্রেফতার করার পর ঢাকাস্থ সেগুন বাগিচার বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর সদস্যরা তার বাসা থেকে বেশ কিছু কাগজ পত্র, সোনা ও নগদ টাকা জব্দ করেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে সেগুন বাগিচার তোপকানা রোডের নকশী টাওয়ারের ১৪তলা ভবনে ৪র্থ তলার ৪/ডি ফ্যাটে গত ২৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা প্রবেশ করে। ওইসময় যৌথবাহিনীর সদস্যরা ওই ফ্যাটের প্রতিটি কক্ষে ব্যাপক তল্লাশী চালায়। তারা বেশ কিছু কাগজ, গহনা ও নগদ টাকা উদ্ধার করে।
জানা গেছে দুর্নীতিবাজ বনখেকো লস্কর মাকসুদুর ও তার স্ত্রী, ছেলে মেয়ের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে এনবিআর এর প থেকে দেশের বানিজ্যিক ও সরকারী ব্যাংক গুলোতে চিঠি পাঠানোর খবর শুনে বন বিভাগের দুনীর্তিগ্রস্থ কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন রাজার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।