somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু তুই

২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু কি লিখবো তোকে। গত রাতে তোর সব কথা শুনে মনে হয়েছে পৃথিবীতে অসংখ্য বন্ধুর চেয়ে তোর মতো একজন নিঃস্বার্থ বন্ধুই যথেষ্ট। মাহি তুই এত ভালো কেনরে? তোর এমন নিঃস্বার্থ ভালোবাসার মূল্যায়ন তুই কি এ জগতে পাবি। আগে নিজেকে অসহায় ভাবতাম, ভাবতাম আমার দুখের, আমার অসহায়ত্বের দিনে এমন কোন মানুষ নেই যে আমাকে সান্ত¡না দেবে, কিন্তু তোর কথা শূনে আনন্দে আমার দুচোখে জল এসেছিল। মাহি, তুই বলেছিলি তোর সুখের দিনে আমাকে পাশে রাখবি। বন্ধু সেদিন হয়তো বেশি দূরে নয়, আমার সহস্র বছরের কামনা যে তুই একদিন বড় হবি অনেক প্রাচুর্য্য থাকবে তোর। তবে বিধাতা যেন কখনো তোর ওই সরল মনটাকে পরিবর্তন না করে সত্যবাদীতে সহমর্মিতা ও ধৈর্যের বৌদলতে আজীবন যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারিস। এতটুকুর জন্য যেন তোর মনে ক্রোধের জন্ম না হয়। তোর সুখের যেদিন আমাকে তোর পাশে রাখতে চেয়েছিস বন্ধু, বিশ্বাস কর কত বড় ভালোবাসায় যে এ শূন্য বুকটা ভরিয়ে দিয়েছিস তা তোকে বোঝাতে পারবো না। মাহি আমি হতে পারি দরিদ্র আর আমার অসাহয়ত্ব থাকতেই পারে; কিন্তু আমার দরিদ্রতাকে পুঁজি করে মানুষকে ব্যবহার করবো এমন লোভী আমি নই বন্ধু, এমন স্বার্থপর আমি নই। তুই তো বলেছিস সুখের কথা, শুধু সুখের কথাই কেন বললি বন্ধু, তোর দুঃখের দিনে কি আমার মতো নগণ্য বন্ধুর কোনোই প্রয়োজন নেই। বল উত্তর দে? তুই বলেছিলি বিশ্বাসের কথা যে আমি তোকে প্রাচুর্য্য দেব, বিনিময়ে তুই শুধু আমাকে বিশ্বাসটুকু দিবি; কিন্তু বন্ধু তোর ওই সরল বিশ্বাসের ঘরে যদি অবিশ্বাসের জন্ম হয় তখন কি করবি বল?। অবশেষে অনুতাপ অনুশোচনা ...
পৃথিবীতে এমন নিঃস্বার্থভাবে পথ চলতে নেই বন্ধু? তোর অসুস্থতার কথা শুনে আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তোর বিপদ কেটে যায়। বন্ধু আমি বড়লোকের সন্তানের সঙ্গে বন্ধুত্ব করতে অপারগ এই কারণে যে, আমার উপস্থিতিতে কেউ বিব্রতকর অবস্থায় পড়–ক আমি তা চাই না। তাই তো সবার চেয়ে আমার এ একাকী আত্মগোপন তারপরও সবার এবং সবকিছুর ঊর্ধ্বে আমি তোকে ভালোবাসি এবং বিশ্বাস করি। বিনিময়ে প্রত্যাশীশূন্য, কারণ প্রতিদানের অপেক্ষায় থাকে বোকারা, স্বার্থপরের দল। আমি তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসি যেখানে প্রতিদান শব্দের অস্তিত্ব নেই। মাহি বন্ধু আমার, তোকে আমি বিশ্বাস করি বলেই আমার কষ্টের কথাগুলো অকপটে বললাম। তোকে যদি ভালোই না বাসতাম তাহলে কখনো এসব জানাতাম না বা বলতাম না। মাহি একদিন এমন হবে, যেদিন হাজার মানুষের ভালোবাসা তোকে ঘিরে থাকবে অথচ আমি নগণ্য সেদিন তোকে একটু দেখতেও পাবো না। তোর কি মনে থাকবে সেদিন আমার কথা। তোকে দেখতে পাই বা না পাই তাতে তোর প্রতি বিন্দুমাত্র অভিমান থাকবে না আমার। আমি তোকে স্মৃতির মাঝে খুঁজবো সকাল-সন্ধ্যায়। তোর স্মৃতিটুকু কখনো এখন থেকে হারিয়ে যাবে না বন্ধু। আমি বড়লোকের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। বলেই তাদের থেকে গুটিয়ে রাখি এ
আমার অহংকার নয় বন্ধু, এ আমার ব্যর্থতা গোপন রাখার পন্থা। ধর, বড়লোকের সন্তানের সঙ্গে আমার বন্ধুত্ব হলো অথচ তার সামাজিকতায় আমি চলতে পারলাম না। ওই বন্ধু আমাকে অবহেলা করতে শুরু করলো এ কষ্ট কি সহ্য করার মতো হবে তুই বল? তারচেয়ে কি এই ভালো নয়, কারো বন্ধুত্বে নিজেকে নতুন করে না জড়ানো। কারণ আমাদের মতো মানুষের ভালোবাসা বিলাসিতা এসবের কোনো অধিকার নেই। তুই আমাকে বারবার আপন করে কাছে টেনেছিস, বলিস যে আমি তোর আপন; কিন্তু বন্ধু কি এমন বিশ্বাসের জন্ম তোর মনে দিলাম, আমাকে তুই এতবড় সম্মানের আসনে বসালি। তোর সরল ভালোবাসার মূল্য কি আমি কোনোদিন দিতে পারবো। জানি পারবো না। যদি সেটাই হয় তাহলে তোর ভালোবাসায় বন্ধুত্বে জড়ানোর কোনো অধিকার আমার নেই। বন্ধু এই রাতটি শুধু তোর জন্য। আমি তোকে লিখছি ভাবছি এভাবে ভাবতে ভাবতে ক্লান্তি এসে ভিড় করবে অবসাদময় এ দেহে। তবুও তোকে নিয়ে আমার ভাবনা শেষ হবে না। তোকে লিখছি আর বুকের পাশ থেকে যে কান্নার সুর বাজছে, তা তোকে বলতে পারবো না। শুধু আমি এটুকু জানি, আমার বন্ধু আমার অসহায়ত্বকে নয় ভালোবাসুক একান্ত আমাকে। যেখানে আমার সব ব্যর্থতা একান্তই আমার। আর আমার ক্ষুদ্র মনের ভালোবাসা শুধু তোর জন্য জমা। ভালোবাসার অজস্রতায় কাটুক তোর সহস্র বছর। ভালো থাকিস, নিরন্তর ...।


সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×