একুশ তুমি দেবে কি আগের প্রেরনা?
স্বাধীন ভাবে লেখার
একুশ তুমি হবে কি কোন ঘটনা?
স্মৃতির পাতায় মুছে যাওয়া শহীদের বেদনা।
হয়ত অনেক ভাষা আছে,আছে অনেক জাতি
পারবে কি আমায় দিতে অনেকের সম্মাননা?
একুশ তুমি হবে কি সেই গর্ব?
বাংলার ছেলেরা যাকে দিয়েছিলো সত্যতা আর সাম্য
হয়েছে অনেক সংগ্রাম
দিয়েছি প্রানের বির্সজন
পারেনি ছিনিয়ে নিতে কেউ
এই বাংলার সত্য।
একুশ তুমি দেবে কি আগের প্রেরনা?
সুন্দরকে খুজতে
একুশ তুমি শিখাবে কি আমায়?
নতুন জীবনের কাব্য
ছিলে তুমি টকটকে রক্ত গোলাপ
ছিলে শহীদের সম্মান
আজ কি ভুলতে বসেছি
তাদের গৌরব মাখা সব বাক্য।
একুশ তুমি হবে কি আগের প্রেরনা?
সত্য বলার সৌকর্য
একুশ তুমি হবে কি আবার?
তোমায় নিয়ে লেখা নিত্য গল্প
একুশ তুমি দেবে কি আমায় সাহস?
অন্যায়ের সামনে দাড়াবার।
একুশ তুমি পারবে কি আবার?
মাকে বাচাতে?
পারবে কি মাকে স্মরনে রাখতে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


