বাংলাদেশে দ্রুত ধনী হওয়ার সর্বোত্তম পন্থা রাজনীতিবিদ হওয়া ।তারপরেই আছে পুলিশ বিভাগে চাকুরি করা ।বিশেষত একটু খবরাখবর রাখলে এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবেন না ।
ট্রাফিক পুলিশের প্রধান কাজ ট্রাফিক অর্থাত্ যানবাহনকে যথাযথ সিগন্যান মানতে সহায়তা করা ও পথচারিদের রাস্তা পারাপারে সহায়তা করা ।তাছাড়া মাদক চোরাচালান রাস্তায় আটক ,ফিটনেসবিহীন গাড়িকে যব্দ করা ও লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে সনাক্ত করাটাও তাদের কাজ ।
কিন্তু রাস্তায় আপনি যদি গাড়িতে ওঠতে একটু অপেক্ষা করেন ,তবে দেখবেন তাদের নীরব চাঁদাবাজী ।লাইসেন্স চেক করার নামে অন্যায়ভাবে টাকা নিচ্ছে ।গাড়ি বুঝে গাড়ি প্রতি ২০,৫০,১০০টাকা পর্যন্ত নীরব চাঁদাবাজী করছে ।
ড্রাইভারদের কিছু বলার নেই ।বৈধ লাইসেন্স থাকার পরেও মামলা ও ঝামেলার ভয়ে তারা টাকা দিয়ে কেটে পড়ছে ।অনেকে এটাকে ট্রাডিশনের মতোই সাদরে গ্রহণ করে নিচ্ছে ।কারন তারা ট্রাফিক পুলিশের কাছে জিম্মি ।
এর কোন সমাধান নেই ।পুলিশের রন্ধে রন্ধেই দূর্নীতি বেঁধে আছে ।ড্রাইভাররা হয়েছে অসহায় ,আমরা হয়েছি নীরব দর্শক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




