সর্বজনস্বীকৃত সময়ের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সরকারী চাকুরীতে কোটার বিরোধীতা কেউ করেনা। কিন্তু বাংলাদেশের মত একটা দেশে যেখানে লক্ষ লক্ষ বেকার যুবক/যুবতী চাকুরী নামের সোনার হরিনের পিছনে হন্যে হয়ে ছুটছে সেখানে মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, মহিলা, জেলা কোটা প্রভৃতির নামে শতকরা ৬০ ভাগ কোটা সংরক্ষন রেখে ৪০ ভাগ পদ দেশের সংখ্যাগরিষ্ট সাধারন চাকুরীপ্রাথীদের জন্য বরাদ্দ রাখা একটি প্রহসন ছাড়া আর কিছু নয়। আর প্রাধিকার কোটা পূরন না হলে তা সংরক্ষনের জন্য বর্তমান সরকারের গৃহীত '"সরকারী চাকুরীতে কোটা সংরক্ষন নীতিমালা"' সাধারণ চাকুরী প্রার্থীদের উপর একটি বিরাট চপেটাঘাত বলে আমি মনে করি।এর পরে যদি আবার মুক্তিযোদ্ধার সন্তানদের বংশধরদের (নাতি/নাতনী) জন্যও কোটা সংরক্ষন করা হয় তাহলে তা হবে মড়ার উপর খাড়ার ঘা।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন আবেগ নয় বাস্তবতা বিবেচনা করে সরকারী চাকুরীর কোটা পদ্ধতি পুর্ননির্ধারণ করুন। সংখ্যাগরিষ্ট সাধারন শিক্ষার্থী/ চাকুরী প্রার্থীদের জন্য সংখ্যাগরিষ্ঠ হারে (অন্ততপক্ষে শতকরা ৬০ ভাগ) পদ রেখে বাকিটা (সর্বাধিক ৪০ ভাগ) বিভিন্ন কোটা হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। প্রয়োজনে ব্যপকহারে জনমত যাচাই করা উচিত।
ক্লিক করুন
এ সংক্রান্ত আমার পূর্বের একটি পোস্ট লিংক না দিয়ে পারলাম না।
আমার পোস্স্ট এর ব্যাপারে একমত হলে মন্তব্য করুন....দয়া করে অতিআবেগী হয়ে আমাকে রাজাকার বলবেননা প্লিজ...তাহলে কষ্ট পাব।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


