আমার ছেলেবেলাতে আমার গ্রামে কুপির আলো ছাড়া কোনো আলো ছিলো না। বিজলী বাতি ছিলো মাইল পাঁচেক দূরে। স্বপ্ন ছিলো কবে লাইন আসবে আর কবে উজ্জল আলোতে লেখাপড়া করব। আমার সে স্বপ্ন পূরণ হ্য় নি। এখনও কত বাড়ি দেখি - অন্ধকারে ঢাকা। তাদের স্বপ্ন পূরণে একটা বড় বাধা আমাদের বিলাসিতা। কিভাবে? আমরা প্রতিনিয়ত অপচয় করছি আমাদের সীমিত সম্পদ। এ সম্পদ রক্ষা করতে হলে এখনই হতে হবে সচেতন। আসুন সবাই মিলে সচেতন হই:
১। বৈদ্যুতিক সরন্জাম (টিভি, রেডিও, সিডি প্লেয়ার) শুধু রিমোট দিয়ে বন্ধ না করে বোতাম চেপে বন্ধ করি। বোতাম চেপে না বন্ধ করে শুধু রিমোট দিয়ে বন্ধ করলে ৮০% পর্যন্ত অপচয় হয়।
২। বৈদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার করি। এতে ২০-২৫ ওয়াটের বাতি দিয়ে ১০০ ওয়াটের উজ্জলতা পাওয়া যায়।
৩। রুম থেকে বের হলে অবশ্যই বাতি, ফ্যান বন্ধ করতে হবে।
৪। পানির অপচয় রোধ করে বিদ্যুতের উপর থেকে চাপ কমাতে হবে। পানির সরবরাহে অনেক বিদ্যুতের দরকার পড়ে।
৫। বৈদ্যুতিক হিটার ও রুম হিটার ব্যবহারে সচেতন হতে হবে।
৬। এ সি সেটিং ২৪ ডিগ্রীর উপরে রাখলেও বিদ্যুত সাশ্রয় হয়।
৭। ওয়াশিং মেশিনে হট ওয়াশ না করে ওয়ার্ম ওয়াশ করতে হবে।
আমরা সবাই মিলে বৈদ্যুত সাশ্রয়ে ভূমিকা পালন করলেই কেবল সবার কাছে বিজলী বাতির আলো পৌছে দেওয়া সম্ভব হবে। আমার গ্রামে বিদ্যৎ লাইন টানা হয়েছে: কিন্তু হায় লো ভোল্টেজ। আমার কুপির আলোই ভালো ছিলো।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।