somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া পিকনিকে তারার মেলা২০১২

১৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা মানুষ, মেশিন নই। পরিবারের মধ্যে আমরা থাকি। তাই পরিবারকে সময় দেওয়া প্রয়োজন।

মানুষ হিসেবে অবসর, বিশ্রাম ও চিত্তবিনোদনের প্রয়োজনও আছে। কিন্তু আমাদের অনেক তরুণ সহকর্মী আছেন যারা নিজেদের মেশিন বানিয়ে ফেলেছেন। কাজ নিয়ে তারা এতোই ব্যস্ত থাকেন যে, সপ্তাহে তো নাই-ই এমন কি মাসেও একটা দিন পরিবারকে দেন না। দুঃখের সঙ্গে বলছি, আজকে আমরা চেয়েছিলাম টিভিমিডিয়ার সব শিল্পী-নির্মাতা-কলাকুশলী ও তাদের পরিবার এক হবো। কিন্তু তাতে কেউ কেউ সাড়া দেন নি। আজকেও বেশ কয়েকটি নাটকের শুটিং চলছে।’

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মিডিয়া পিকনিকে এভাবেই সংগঠনের সভাপতি মামুনুর রশীদ নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন তার শুভেচ্ছা বক্তব্যে। তিনি আরো বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সবার কাছে আহ্বান জানিয়েছিলাম
প্রতি মাসে অন্তত একটা দিন আমরা সবাই ফ্রি থাকবো। নির্ধারিত সেই দিনটি আমরা পরিবারের সঙ্গে কাটাবো। কিন্তু সেই আহ্বান বাস্তবায়ন করা সম্ভব হয় নি।

সবুজ গালিচা বিছানো সাভার গলফ ক্লাব ১৩ ডিসেম্বর শুক্রবার পরিণত হয়েছিল তারার মেলায়। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এ দিন অনুষ্ঠিত হয়েছে মিডিয়া পিকনিক। এতে যোগ দেন টিভি মিডিয়ার সঙ্গে পেশাগতভাবে জড়িত প্রযোজক-পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে একসঙ্গে এত তারকার সমাবেশ খুব কমই চোখে পড়ে।

সকালের কুয়াশার চাদর সরে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে সাভার গলফ ক্লাবে আসতে থেকে একের পর এক গাড়ি। একেকটি গাড়ি থেকে নেমে আসতে থাকেন পরিবারসহ ছোটপর্দার চেনামুখগুলো। তাদের স্বাগত জানাতে এগিয়ে আসেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশনের কর্মকর্তাদের পক্ষে তুহীন বড়ুয়া, রফিকুল্লাহ সেলিম, মনির হোসেন জীবন ও আরো অনেকে। বেলা গড়াবার সঙ্গে সঙ্গে মিডিয়া পিকনিকে তারকাদের উপস্থিতি বাড়তে থাকে। হাসি-আনন্দ আর উৎসাহ-উচ্ছাসে বর্ণিল হয়ে উঠে পরিবেশ। সহস্রাধিক অতিথি মিডিয়া পিকনিকে যোগ দেন।

মিডিয়া পিকনিকের মূল মঞ্চে চলে দিনভর সঙ্গীত পরিবেশনা। পিকনিকের প্রথমার্ধে চলে নানা রকম ক্রীড়া প্রতিযোগিতা। একদিকে আগত পুরুষ অতিথিরা মেতে উঠেন ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা নিয়ে। অন্যদিকে মেয়েদের মধ্যে চলে মিউজিক্যাল চেয়ার ও পিলো পাস খেলা। ৬টি দলে নিয়ে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক আনাম খান।

দুপুরের জম্পেশ খানাদানার পর মূল মঞ্চে গান-বাজনা আরো জমে উঠে। নাচে-গানে মেতে উঠেন তারকারা। অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র এবং শুভেচ্ছা হাউজি খেলা। সবশেষে ছিল পুরস্কার দেওয়ার পালা। পুরস্কার প্রদানের মাঝেই শুভেচ্ছা বক্তব্য রাখেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তারিক আনাম খান এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও পৃষ্ঠপোষকেরা।

সাভার গলফ ক্ল্যাবে অনুষ্ঠিত মিডিয়া পিকনিকে যোগ দেওয়া তারকাদের মধ্যে ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত, তারেক আনাম খান, নিমা রহমান, আবদুল কাদের, মুনমুন আহমেদ, সালাউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, বিজরী বরকতুল্লাহ, রিচি সোলায়মান, দীপা খন্দকার, গোলাম ফরিদা ছন্দা, মিতা নূর, অপুর্ব, শামীম শাহেদ, ডিএ তায়েব, শামস সুমন, শাহরিয়ার নাজিম জয়, তিশা, সুইটি, নাফিজা, জ্যোতিকা জ্যোতি, সুজানা, নাজনীন চুমকি, আহসান হাবিব নাসিম এবং আরো অনেকে।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×