somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু ও গর্ভবতী নারী আটকে আছে ইটভাটায়..............

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদারীপুরের শিবচরে ইটভাটা থেকে অগ্রিম কয়েক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে ২ শ্রমিক সর্দার। এ ঘটনায় অন্য শ্রমিকরা পালিয়ে গেলেও ২ শিশু, গর্ভবতী নারীসহ ৬ জনকে আটকে রেখেছে মালিক।

এরা হলেন- শ্রমিক মহসিন মিয়া (৩০) তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী সেলিনা (২৫), এক পলাতক শ্রমিকের স্ত্রী নাসিমা (২৮) ও তার ২ শিশু সন্তান মুজাহিদ (৬), মারিয়া (২) এবং খানদি মিয়া (৫৫)। আটকরা সবাই খুলনার আইলা বিধ্বন্ত এলাকার অধিবাসী।

স্থানীয়রা জানায়, আড়াই মাস আগে শ্রমিক সর্দার মহসিন গাজী, মুসা, মইজউদ্দিন ও রবিউলের মধ্যস্থতায় আইলা বিধ্বস্ত খুলনার কয়রার ৪০ শ্রমিক শিবচরের সিকদার ইটভাটায় কাজ করতে আসে।

কাজ বাবদ ওই সর্দাররা ভাটার মালিক সুলতান সিকদারের কাছ থেকে কয়েক লাখ টাকা অগ্রিম নেয়। গত ২৩ ডিসেম্বর রাতে সর্দার মহসিন গাজী ৪০ শ্রমিকের মধ্যে ৩৬ জনকে নিয়ে পালিয়ে যায়।

মালিকপক্ষ প্রথম সপ্তাহ এসব শ্রমিকদের বেধে রেখে মারধর ও নির্যাতন চালায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

গর্ভবতী সেলিনা জানান, বাড়িতে যেতে চাইলেও তাকে বাড়ি যেতে দেয়া হচ্ছে না। আর নাসিমা ও শিশু মুজাহিদকে দিয়ে ইটভাটার কাজ করাচ্ছে। এছাড়াও তিন বেলা শ্রমিকদের রান্না করিয়ে খাওয়াতে হচ্ছে তাকে।

আমাদের কাজ, খাওয়া এমনকি ঘুমানোর সময়গুলোতেও লোক দিয়ে পাহারা দেয়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইটভাটার মালিক সুলতান সিকদার বলেন, মহসিনসহ ২ সর্দার সামান্য কাজ করে আমার প্রায় ১৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে। এরপর অন্য শ্রমিকরাও পালিয়ে যায়। এখন আমার ভাটা প্রায় বন্ধ।

আমি থানায় অভিযোগও করেছি। আমি তাদের আটকে রাখিনি। তবে ওরা যাতে পালাতে না পারে সেজন্য নজরদারি করছি। ওরা কাজ করছে টাকা পাচ্ছে। ওদের মতোই খাওয়া দাওয়া করছে বলে জানান তিনি।

শ্রমিক সর্দার মহসিন গাজী মোবাইল ফোনে টাকা নিয়ে পালানোর বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি মালিকের কাছ থিকা ১৪ লাখ টাকা না মাত্র সাড়ে ৪ লাখ টাকা নিছি। মালিক শ্রমিকগো ঠিকমতো খাওনের টাকা না দেয়ায় ও খারাপ ব্যবহার করায় তারা পলাইয়া গেছে। এহন বাচ্চা, গর্ভবতী মহিলাসহ ৬ জনরে আটকাইয়া বিভিন্নভাবে অত্যাচার করতাছে। দিন ভইরা কাজ করে রাইতে ওগো তালা মাইরা থোয়।’

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, টাকা নিয়ে পালিয়ে যাওয়া বা শ্রমিক আটকিয়ে রাখার ব্যাপারে কোনোপক্ষই থানায় অভিযোগ করেনি। শ্রমিক আটকানোর বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। আমি লিখিত অভিযোগ দেওয়ারও পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×