somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Fool & ফাইনাল !

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সপ্তাহে রাজমনিতে ৬.৩০ টার শো তে অস্থির একটা ছবি দেখলাম। সাকিব খান- ববির "ফুল এন্ড ফাইনাল "। হলে গিয়া আমার দেখা সাকিবের ২য় ছবি। মনে হইতেসে ছবিটা ব্যাপক হিট । গিয়া দেখি দোতলার ডিলাক্স টিকেট নাই, বাধ্য হয়ে একতলার টিকেট কাটতে হইল। ২.৩০ ঘণ্টা ঘাড় উচাই দেখলাম ।

রোমিও (সাকিব খান) একজন খুনি। ববি আর্টিস্ট । সাকিব খান ববিকে পছন্দ করে। তারে নিয়মিত গোপনে ফুল পাঠায় । কিন্তু ববির সামনে যায় না। সাকিবের বস একজন হেরোইন ব্যবসায়ি। সে সাকিবকে দিয়া অন্য খুচরা হেরোইন ব্যবসায়িদের খুন করায়। একদিন এক সিআইডি অফিসার Abid (আসলেই ) ঐখানে আসে। সে ববির সাথে প্রেম করার মাধ্যমে সাকিবের উপর নজর রাখে। একদিন দুই পক্ষের গোলাগুলিতে আবিদ আর ববি আহত হয়, সাকিব খান পালায়। আবিদ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যায়। আর এই চান্সে খান সাহেব ফিল্ডিং দেওয়া শুরু করে। আবিদ সাহেব দেশে আসার পর সাকিবের বসের নির্দেশে খুন হয়, আর দোষ হয় সাকিবের। ববি সাকিবের কাছে যায় এই ব্যাপারে জানতে । সাকিব বলে সে আসলে পুলিশের ASP ; তার বস পুলিশের DSP বখতিয়ার, তার আদেশেই সে এইসব খুন করতেসে। আবিদ মরার আগে বলসিল বখতিয়ার আসলে পুলিশের আড়ালে হেরোইন ব্যবসায়ি। প্রতিশোধ নিতে সাকিব বসের ডেরায় যায় । এরপর গোলাগুলি , ভিলেনকে মারার ঠিক আগমুহূর্তে গুলি শেষ হওয়া; অতঃপর হাতাহাতি । অবশেষে পুলিশের আগমন ,"আইন নিজের হাতে তুলে নেবেন না " ।

ছবিটার কয়েকটা জিনিস ব্যাপক ঃ
১। ছবির মিউজিক বেশ ভাল। বেহালা, পিয়ানো ব্যবহার করে দারুণ আবেশ তৈরি করেছে।
২। নকলের দিক থেকে ছবিটা পুরস্কার পাবার যোগ্য । বন্ধু মামুন বলল এইটা নাকি কোরিয়ান ডেইজি ছবির নকল। ডেইজি দেখিনাই , তবে এইটা বলতে পারি সাকিবের চরিত্রটা পুরাটাই Shoot 'em up ছবির Clive Owen এর চরিত্রের নকল। ওখানে নায়ক সারাক্ষন ওভারকোট পরে থাকে, এখানেও তাই। ওখানে নায়ক সারাক্ষণ গাজর খায়, এখানে আরও এক ধাপ এগিয়ে; চা তে ভিজাই গাজর খায়। ওখানের শেষ দৃশ্যে ভিলেন নায়কের আঙ্গুল থেতলাই দেয়, নায়ক আঙ্গুলের বদলে গাজর দিয়ে চেপে গুলি করে; এখানেও তাই।
৩। গানের মধ্যেও নকল। Idea এর Pumpkin pumpkin, hello honey-bunny এর নকল।তবে গানটা শুনে মজা লাগসে।
হ্যালো ডার্লিং ডার্লিং
ফিলিং সামথিং সামথিং
আয় জাইগা ভাইগা দুজন
মারি ডেটিং ।
টোগো টোগো ...... । ;) ;) ;)
৪।দুইএকটা জিনিসে ব্যাপক গোঁজামিল । ববিরে দেইখা সাকিবেরও ইচ্ছা হইসে আর্টিস্ট হবে। এইজন্য তিনি "Uniaid" গাইড পইরা ছবি আকা শিখতেসেন। সাকিব কইল হেতে পুলিশ, অথচ আইডি কার্ডে লেখা সিআইডি । B-) B-)
৫। এবং বৃষ্টিভেজা গান । এইটার ব্যাপারে কিছু বলার নাই। কারো ইচ্ছা থাকলে youtube ভরসা। :#) :#)

যাই হোক; ছবিটা খারাপ না। ববির গান দেইখাই পয়সা উশুল হয়ে গেসে। নেক্সট , বাপ্পি ববির " ইঞ্চি ইঞ্চি প্রেম "। সেটা আরেক দিন।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×