সেদিন বাসে করে কোথায় যেন যাচ্ছিলাম।বারিধারার কাছে বছর দশেকের একটি ছোট্ট ছেলে বাসে উঠলো।ঢোলা পায়জামা পান্জাবি পরা,মাথায় টুপি।"ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম,আমি একজন এতিম।আমাদের এতিমদের জন্য একটা মাদ্রাসা ও এতিমখানা আছে।দয়া করে এই মাদ্রাসা ও এতিমখানার জন্য কিছু সাহায্য করেন।আল্লাহ আপনাদের ভালো করবেন.....।''অনেকেই ছেলেটাকে কিছু টাকা দিলেন,আমিও দিলাম।শুনতে পেলাম একজন যাত্রী উত্তপ্ত স্বরে কিছু বলছেন,"ফ্রড বুঝলেন,পুরা ফ্রড।যে মাদ্রাসার কথা বলতেছে নিশ্চয়ই এই নামে কোনো মাদ্রাসা নাই।এদেররে যে কেন বাসে উঠতে দেয় ঐ মিয়া হেল্পার এই শালার পুত বাসে উঠল কেমনে....।"লোকটির কথা খুব অদ্ভুত লাগলো।বিশ্বাস জিনিসটা কি একেবারেই উঠে গেছে?যদি ছেলেটি ফ্রড হয়ও তবুও তো টাকা দিয়ে গরীব ছেলেটিকে খানিকটা সাহায্য করা হল।তিনি তো তাও করলেননা।আর যদি ছেলেটি ফ্রড হয় তাহলে কি তার আমার এজন্য খানিকটা দায়ভারও নেই?যে ছেলের আজ স্কুলে যাবার কথা,সমবয়সীদের সাথে খেলার কথা সে যে তা না করে চলন্ত বাসে দাঁড়িয়ে সাহায্য ভিক্ষা করছে তার জন্য কি আমরা খানিকটা হলেও দায়ী নই।এদেশের অধিকাংশ শিশু যে শিক্ষা,খেলার মাঠ এমনকি দু বেলা খাবার থেকে বণ্চিত তা কি আমাদের সকলের ব্যর্থতা নয়?হয়ত এই দরিদ্র দেশে এসব কিছুই যোগান দেয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই বলে সাধ্যমত কিছুটা সাহায্য করাটা কি অন্যায়?আমরা কবে শুধরাব,কবে আমরা মানুষ হব?
ব্যর্থতা
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি
মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।
অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।