somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দুর্ঘটনা এবং......

২৮ শে জুন, ২০০৭ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০ শে জুন, সকাল ১১ টা। ঝকঝকে একটা দিন। ঢাকা - রাজশাহীর ব্যস্ত মহাসড়ক। রাস্তার ধারে একটু পরে পরেই সর্ষের ক্ষেত, উজ্জ্বল হলুদ রঙে চোখ ধাধিঁয়ে যায়, বেশিক্ষন তাকিয়ে থাকা যায় না। যমুনা সেতুর একটু পরে পরেই রাস্তার ধারে এমনই কিছু ক্ষেত, দু তিনটা বাড়ি ঘরও চোখে পড়ে। সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার। হঠাৎ এক ঢাকাগামী ট্রাকের সাথে রাজশাহীগামী একটি বাসের একদম মুখোমুখি সংঘর্ষ। ট্রাকটি যেন বাসটাকে খাদে ছুড়ে ফেলে দিল! তবে ট্রাকটিও একেবারে দুমড়ে মুচড়ে গেছে। ট্রাকটি আম নিয়ে ঢাকা যাচ্ছিল। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আম। হলুদ আর সবুজ রং মিশে একাকার হয়ে যাচ্ছে সর্ষের ক্ষেতে।
ঘন্টাখানেক পরের কথা। অনেক মানুষ যায়গাটি ঘিরে জটলা করে আছে। একটি মোটরসাইকেলের পাশে দুজন পুলিশ অফিসার দেখা যাচ্ছে। একজন ওয়কিটকিতে কথা বলছে। আহতদের কাতর গোঙানি আর কান্নার শব্দে ভারী হয়ে আছে বাতাস।
জটলা করে থাকা বেশিরভাগ মানুষ অসম্ভব ব্যস্ত। তারা ছুটোছুটি করে আম কুড়াচ্ছে। অনেকের হাতে বাজারের ব্যাগ দেখা যাচ্ছে। তারা অসম্ভব ক্ষীপ্রতায় অক্ষত আমগুলো বেছে বেছে ব্যাগে ভরছে। সারা রাস্তায় ছড়িয়ে থাকা হীরার কণার মত কাঁচ গুড়িয়ে দিয়ে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছে। আর লোকগুলো আম কুড়াচ্ছে। দুহাত ভর্তি করে আম নিয়ে বাড়ি যাচ্ছে, আবার আসছে, আম কুড়াচ্ছে।
আমরা এত হীন, এত নীচ কেন? কতটা দরিদ্র, কতটা নির্যাতিত, নিষ্পষিত হলে একজন মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব লোপ পেয়ে তার জায়গায় এতটা লজ্জাহীন, নির্দয় আর নীচ একটা মানুষ বাস করতে পারে? এই বাজারে যে মানুষগুলো পয়সা খরচ করে আম কিনে খাবার কথা স্বপ্নেও ভাবতে পারেনা, তারা যদি ফাঁকতালে পরিবারের জন্য দুটো আম কুড়িয়ে নেবার চিন্তা করে তাতে দোষ কোথায়? যারা এসি গাড়িতে করে হুস হুস করে ছুটে যাচ্ছে, একবারও দাঁড়ায়নি, অন্তত একজন আহতকে হাসপাতালে পৌঁছে দেবার কথা ভাবেনি, তারাইবা কতটা বিবেকবান? যুগ যুগ ধরে আমাদের ভূলে, আমাদের নির্বুদ্ধিতায় এই দরিদ্রে জর্জরিত মানুষগুলোর মাঝে যে অন্ধকার সত্তার সৃষ্টি হয়েছে যা তাদের সন্তানদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, তা কি কখনও আলোর মুখ দেখবেনা? সে দায়িত্ব তো আমাদেরই। আমরাই বা তার কতটুকু পালন করেছি?
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×