আমি দেখছি, আকাশের ভালবাসা’র অঝোরে ঝরে পড়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভালবাসায় নাকি কখনো পুরনো হতে হয়না, ভালবাসা পুরনো হয় না, হতে দিতে হয় না। কি জানি? নতুন রূপে, নতুন আবেগে অনবরত এই ভালবাসায় পথচলা, ভালবাসার পথে হেটে যেতে হয়। অবিরাম...। কিন্তু কখনো কখনো খুব রস-কষ হীন হয়ে যাই, অজান্তেই হারিয়ে থাকি। বন্ধুদের সবার মাঝে থেকেও কতক্ষন যে সবার মাঝ হতে হারিয়ে ছিলাম! মনে নেই। আকাশের অঝোরে ভালবাসার ঝরে পড়া দেখছিলাম, আর কি ভাবনা মনে বয়ে যাচ্ছিল তা শুধু আমিই জানতাম। আমাদের টেবিলটা বুকিং করা ছিল ঠিক বিশাল জানালাটার পাশেই, আট তলার উপর হতে গুলশানের অনেকখানিই পাখির মতো দেখে নেয়া যায়। মাসুদের পিচ্চিটা ধরল- চাচ্চু গাড়ি দেখব, আসলে ও গাড়ি গুনবে, কটা লাল গাড়ি, কটা নীল আর কাল গাড়ি, কটা হলুদ ক্যাব গাড়ি? ও জানালার কার্ণিশে দাঁড়িয়ে আছে আর আমাকে ধরে রাখতে হচ্ছে তাকে, পিচ্চিটা অনর্গল কথা বলে যাচ্ছে নীচু স্বরে, হুম-হ্যাঁ করে যাচ্ছি। পিচ্চি আমার সঙ্গ পেয়ে আপ্লুত হয়ে আছে। বন্ধুরা অনেক বিষয় নিয়েই কথা বলে যাচ্ছিল... আমি যে মজা পাচ্ছি না তা নয়। ওদের সঙ্গে, ওদের মধ্যে আমি আনন্দেইতো আছি, আনন্দিত হয়ে আছি। আমারওতো সক্রিয় অংশগ্রহণ থাকে সবসময়ই। বন্ধু পত্নীরা সহ সবাই নিস্পাপ সব আনন্দই করছিল। কিন্তু আমি হারিয়ে আছি, বৃষ্টি দেখছি, আকাশের ভালবাসার অঝোরে ঝরে পড়া দেখছি। স্বার্থপরের মতো সেই ভালবাসা চুপিচুপি গ্রহন করে আমি মুগ্ধ হয়ে আছি। দাঁড়িয়ে আছি, ঠায়। আর স্বপ্ন দেখছি, ...স্বপ্নের কি কোন সীমারেখা টানা যায় বলুন?
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।