somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প: পিথিলা

১৫ ই জুন, ২০১৫ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূর্যাস্তে বিলীন স্বপ্ন। অমাবস্যার অপচ্ছায়ায় চারদিকে কেমন যেন গা ছমছমে অবস্থা। পক্ষ্মীরাজ ঘোড়াটা থাকলে বিহঙ্গের মত আকাশে উড়াল দিতাম। কখন এত ঘন হয়ে চারদিক কাল হয়ে গেছে বলতে পারব না। কিন্তু এখনও মন পড়ছে স্বপ্নে দেখা রাজকুমারীকে। যাকে গত দুইদিন যাবত স্বপ্নে দেখে ঘুম হারাম হয়েছে।
পিথিলা আমার ভালবাসা। আমার প্রেম। খুব ভালবেসে ফেলেছি ওকে। কিন্তু দুই দিন স্বপ্নে দেখে আমি ভালবাসলে কি হবে। ও তো আমাকে চিনেই না। নিজের পছন্দ মত একটা নাম শুধু দিতে পেরেছি।
সেদিন রাতে স্বপ্নে দেখলাম শ্বেত-শুভ্র কুয়াশার দেয়ালে পিঠ ঠেকিয়ে দু'জনে মুখোমুখি দাঁড়িয়েছি। শক্ত করে জড়িয়ে ধরে উত্তাপ দিয়েছিল সে শীতের কাঁপনে। উপভোগ করেছিলাম চাঁদ রাত্তির থৈ থৈ জ্যোৎস্না। এমন অবস্থায় আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল।
আমার পোষা জ্বিন আমাকে বলেছিল, আপনি যদি চান তাহলে আজই আপনার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকুমারী এনে দিব। আমি না করেছিলাম।
শিশির। মিষ্টি কন্ঠে ডেকে উঠল কেউ। যেন বাশি বাজছে।
আমি পিছন দিকে তাকালাম। কেউ নেই।
কে? কাঁপা কন্ঠে বললাম।
আমি পিথিলা রাজকুমার।
তুমি কোথায়? আমি কি স্বপ্নে দেখছি।
না। তবে তুমি আমাকে দেখতে পাবে না। তোমার জন্য আমি পক্ষ্মীরাজ ঘোড়া পাঠিয়ে দিয়েছি। তুমি আসবে কিন্তু।
আমি ফুরকানকে খুজছি। চারপাশে অসহায়ের মত তাকালাম। ফুরকানকে মনে হয় কেউ ফু দিয়ে উড়িয়ে দিয়েছে।
মাথা ভন ভন করছে। সত্যি-মিথ্যার মাঝামাঝি অবস্থান করছি। চিন্তা গুলোর গতি ধীর। কি করব।
কিছুক্ষণ পর আমার সামনে আকাশ থেকে বিশাল ডানা মেলে এক পক্ষ্মীরাজ নেমে আসল। আমি হয়ত অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
এই জেগে উঠো।
চোখ মেলে তাকাতেই অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি এক বিস্ময়কর সৌন্দর্যের দিকে।
কে ?
আমায় চিনতে পারছ না।
কে, পিথিলা।
পিথিলা আমার দিকে তাকিয়ে হাসির জোয়ারে ভাসতে লাগল। আমি অবাক দৃষ্টিতে ওর হাসি উপভোগ করছি। ও হাসি থামিয়ে আমার আরো কাছে আসতে থাকল। আমি টের পেলাম ও আমাকে জড়িয়ে ধরেছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:০২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×