somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশি টিভি চ্যানেলের কু-প্রভাব ঃ হানিফ সংকেত

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলের কু-প্রভাবে দেশের অনেক স্থানেই পারিবারিক বিপর্যয় ঘটছে, ঘটছে অনেক দুর্ঘটনা। ইদানিং প্রায়ই পত্র-পত্রিকায় ছাপা হয় পরকীয়া প্রেমের জের ধরে ঘর ভাঙ্গা, আত্মহত্যা এমনকি হত্যা পর্যন্ত নানান খবর। আজও একটি খবর পড়লাম ভারতীয় একটি চ্যানেলের সিরিয়াল দেখা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদে দু’জনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চারিদিকের এত অস্থিরতার মধ্যেও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামের ১০২ বছর বয়স্ক আব্দুর রহমানের পরিবারটি কি সুন্দর একান্নবর্তী পরিবারভুক্ত হয়ে আছেন। এই পারিবারিক ঐতিহ্য আমাদের গর্ব, আমাদের অহংকার। এই পরিবারের মোট সদস্য সংখ্যা ৪০ জন। পরিবারের আয়ের উৎস মৎস্য ব্যবসা। এই যৌথ পরিবারটিতে বিভিন্ন বয়সের শিশু-কিশোর, নারী-পুরুষ থাকলেও এদের মধ্যে কোন ঝগড়া, বিবাদ, কলহ-দাঙ্গা নেই। এরা সবাই মিলেমিশে থাকেন। এদের রান্না হয় এক হাঁড়িতে। সবাই খানও একই সাথে। খাবার দৃশ্য দেখলে যে কারো মনে হতে পারে এটি কোন মেজবান বা গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর দৃশ্য। কারণ ১৫০ হাত লম্বা বারান্দায় বসে পরিবারের সবাই একসঙ্গে খান (‘ইত্যাদি’-তে যেভাবে দেখেছেন)। ‘ইত্যাদি’র প্রতিবেদনে পরিবারের সদস্যরা জানালেন-তাদের সম্পূর্ণ আয় তুলে দেয়া হয় মায়ের হাতে। যার যখন যা প্রয়োজন মা’র হাত থেকেই নেন। ৫ ভাই পরিবারের ৫টি দায়িত্ব পালন করেন।

সাক্ষাৎকার গ্রহণকালে এই পরিবারের এই প্রজন্মের ক’জন সদস্য বললেন-‘এসব বিদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়া উচিত। কারণ এ ধারায় চলতে থাকলে এসব চ্যানেলের কু-প্রভাবে একসময় হয়তো এদেশে আর যৌথ পরিবারই থাকবে না’। তাই তারা এইসব চ্যানেল দেখেন না। ধন্যবাদ এই পরিবারটিকে। এই পরিবারটির মত আমাদেরও আরো সচেতনভাবে নির্ধারণ করতে হবে আমরা কোনটা দেখবো আর কোনটা দেখবো না। আর এই সচেতনতার উপরই আমাদের জাতি ও জাতির সংস্কৃতির ভবিষ্যৎ নির্ভর করে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×