somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা "হোয়াইটওয়াশ" করি না আমরা করি "বাংলা_ওয়াশ"

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর খুব একটা বেশিদিন নাই যখন বাংলাদেশের বিমানবন্দর গুলোতে ঘন্টায় ঘন্টায় লর্ডস, মেলবোর্ন, জোহানসবার্গের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম বলতে থাকবে ফ্লাইট জ্যাম আর শহরের বড় বড় বিলবোর্ড গুলোতে কোনো মডেল কিংবা অভিনেতা-অভিনেত্রী থাকবে না, থাকবে ব্যাট-বল হাতে বাংলা মায়ের দামাল ছেলেদের ছবি।

গাবতলি-সদরঘাট-কমলাপুরের মতো উপচে পড়া ভিড় থাকবে বিমানবন্দর গুলোতে। অবসর আর বিনোদনের জন্য সময় কাটাতে কেউ আর পার্ক-উদ্যানে যাবে না, যাবে স্টেডিয়াম গুলোতে।
ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকিয়ে, স্কুল কলেজ বন্ধ করে রাজনৈতিক মিছিল বা জনসভায় কেউ যাবে না, যাবে খেলা দেখতে। ম্যাশ-মুশি-সাকিব-নাসির-তামিম-সৌমের খেলা।

বিগত কয়েকবছর গুলোর দিকে তাকালে আমরা দেখতে পাব বাংলাদেশের ক্রিকেটের সমর্থক কিভাবে হু হু করে বেড়েই চলছে। দলের অগ্রগতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সমর্থকদের উদ্দীপনা।
আজকাল আর বাসায় কেউ হিন্দি সিরিয়ালের জন্য পেরা দেয় না। খেলা আছে শুনলেই জানতে চায় কত রান করল, কে কত করল, কে কয়টা উইকেট পেল, টার্গেট কত??? সাকিব-তামিম-ম্যাশ তো বটেই রুবেল-তাসকিন-সৌমকে উদ্দেশ্য করেও আজ গ্যালারীতে "মেরী মি" প্লাকোডের কমতি নেই।

সত্য কথা বলতে, বিশ্বাস ছিলো তবে আমরা এতো দ্রুত এভাবে এতোটা উন্নতি করছি ভাবতেই অবাক লাগে। এখন আমাদের কোনো মোড়ল দমাতে পারবে না। এখন আমরাও চোখে চোখ রেখে বুকের বোতাম খুলে জোর গলায় বলতে পারি আমরা "হোয়াইট ওয়াশ" করি না আমরা করি "বাংলা_ওয়াশ"। আমাদের জাতিগত ওয়াশ, ইনপুটে যাই দেও আউটপুটে বাংলা_ওয়াশ। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েষ্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড'কে বলি আয় ‪#‎ধরে_দিবানে‬।

সত্যিই ভাবা যায় না কি ছিলাম আর কি হলাম।


[[বিঃদ্রঃ অনেকদিন আগের লিখা।।
০৭/০৭/২০১৫ইং রাত ২টা ৫৯মিনিট
কাল এপ্লাইড মেকানিক্স পরিক্ষা। একটু রিস্ক নিয়েই লিখতে বসলাম। (খেয়াল নাই সেদিন কি হইছিলো, ডাইরীতে শেষ লেখা এটা। বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ চলাকালীন সময়ে লিখছিলাম।)]]
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×