আগামীকাল বাড়ি যাচ্ছি। আগামী পরশু দিন ঈদ। গরু এর মাঝে কেনা হয়ে গেছে।
বাড়িতে সময় কাটানো যে আমি অনেক এনজয় করি তা কিন্তু নয়। শহুরে পরিবেশে সারা জীবন কাটিয়েছি। বাড়ির মফস্বল পরিবেশ তাই দুই দিনের মাঝেই অসহনীয় মনে হয়।
ইন্টারনেট এখন আমার জীবনের অবিচ্ছেদ্য এক অংশে পরিণত হয়েছে। তাই অন্যান্য অসুবিধার চেয়ে অনেক বেশি পীড়াদায়ক মনে হয় বাড়িতে ইন্টারনেট না থাকা।
আমি জানি আমাদের এই জেনারেশনের মাধ্যমেই বাড়িতে যাওয়ার ট্র্যাডিশনের সমাপ্তি ঘটতে চলেছে। আমার বন্ধুদের মাঝে যারা সামর্থবান তারা কেউই বাড়িতে যাচ্ছে না। কারণ বাড়িতে তাদের কেউ থাকে না।
প্রতিষ্ঠার অপর নাম হয়ে গেছে ঢাকা শহর। যাদের ফ্যামিলির চৌদ্দ গুষ্টির সকলেই ঢাকায় থাকে তারাই হল সত্যিকারের প্রতিষ্ঠিত।
গ্রামের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হতে চলেছে আর মাত্র ১০ বছরের মাঝে। এটাই আমার প্রেডিকশন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


